1 Chronicles 16 - DBY (Bengali)
1 And they brought in the ark of God, and set it in the midst of the tent that David had spread for it; and they presented burnt-offerings and peace-offerings before God.সাক্ষ্যসিন্দুকটা নিয়ে এসে লেবীয়রা সেটাকে দায়ূদের বানানো তাঁবুর মধ্যে রাখলেন| তারপর ঈশ্বরের উদ্দেশ্যে হোমবলি ও মঙ্গল নৈবেদ্য উত্সর্গ করা হল|
2 And when David had ended offering up the burnt-offerings and the peace-offerings, he blessed the people in the name of Jehovah.দায়ূদের নৈবেদ্য অর্পণ করা শেষ হলে তিনি প্রভুর নামে সমস্ত লোকদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানালেন|
3 And he dealt to every one of Israel, both man and woman, to every one a loaf of bread and a measure [of wine] and a raisin-cake.এরপর তিনি ইস্রায়েলের প্রত্যেক পুরুষ ও নারীকে একখানা করে গোটা পাঁউরুটি, কিছু খেজুর, কিস্মিস্ ও পিঠে বিতরণ করলেন|
4 And he appointed certain of the Levites to do the service before the ark of Jehovah, and to celebrate, and to thank and praise Jehovah the God of Israel:সাক্ষ্যসিন্দুকের সামনে কাজকর্ম করবার জন্য দায়ূদ কিছু লেবীয়কে নিয়োগ করলেন| এই সমস্ত লেবীয়দের মূল কাজ ছিল প্রভুর স্তবগান ও প্রশংসা করা|
5 Asaph the chief, and second to him Zechariah, Jeiel, and Shemiramoth, and Jehiel, and Mattithiah, and Eliab, and Benaiah and Obed-Edom, and Jeiel, with instruments of lutes and with harps; and Asaph sounding with cymbals;য়ে দলটি খঞ্জনী বাজাত, আসফ ছিল সেই দলটির নেতা| সখরিয় ছিলেন দ্বিতীয় দলটির নেতা|
6 and Benaiah and Jahaziel the priests with trumpets continually, before the ark of the covenant of God.অন্যান্য লেবীয়রা ছিলেন যিয়ীয়েল, শমীরামোত্, য়িহীযেল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম এবং যিয়ীয়েল| এদের কাজ ছিল বীণা এবং অন্য এক ধরণের তন্ত্রবাদ্য বাজানো|
7 Then on that day David delivered first [this psalm] to give thanks to Jehovah through Asaph and his brethren.যাজক বনায় ও য়হসীযেল সাক্ষ্যসিন্দুকের সামনে শিঙা ও কাড়া-নাকাড়া বাজানোর দায়িত্ব পালন করতেন| সেই দিন দায়ূদ, আসফ ও তাঁর সতীর্থদের প্রভুর প্রশংসা ও কীর্তনের দায়িত্ব দিয়েছিলেন|
8 Give thanks unto Jehovah, call upon his name; Make known his acts among the peoples.প্রভুর প্রশংসা কর আর তার নাম নাও| তিনি য়ে সমস্ত মহান কাজ করেছেন সবাইকে সে কথা বলো|
9 Sing unto him, sing psalms unto him; Meditate upon all his wondrous works.প্রভুর উদ্দেশ্যে গান গাও| তাঁর প্রশংসা কর| তাঁর মহত্ কীর্তির কথা সবাইকে জানাও|
10 Glory in his holy name: Let the heart of them rejoice that seek Jehovah.প্রভুর পবিত্র নাম করে গর্বিত হও| তোমরা যারা তাঁকে চাও তারা আনন্দিত হও!
11 Seek Jehovah and his strength, Seek his face continually;প্রভুর দিকে এবং তাঁর শক্তির দিকে তাকাও| সর্বদা তাঁর সন্ধান কর|
12 Remember his wondrous works which he hath done; His miracles, and the judgments of his mouth:তিনি য়ে সব অলৌকিক কাজ করেছেন সেই সব মনে রেখো| মনে রেখো তাঁর সমস্ত সিদ্ধান্ত আর তাঁর দ্বারা কৃত চমত্কার!
13 Ye seed of Israel his servant, Ye sons of Jacob, his chosen ones.ইস্রায়েলের লোকরা, যাকোবের উত্তরপুরুষরা সকলেই প্রভুর দাস এবং প্রভুর মনোনীত লোক|
14 He, Jehovah, is our God; His judgments are in all the earth.প্রভু আমাদের ঈশ্বর এবং তাঁর সিদ্ধান্ত সর্বত্র বিরাজমান|
15 Be ye ever mindful of his covenant, The word which he commanded to a thousand generations, --সর্বদা তাঁর চুক্তি মনে রেখো| হাজার হাজার পুরুষ ধরে তাঁর আজ্ঞা মনে রেখো|
16 Which he made with Abraham, And of his oath unto Isaac;অব্রাহামের সঙ্গে তাঁর য়ে চুক্তি হয়েছিল সেটি এবং ইসহাককে করা তাঁর প্রতিশ্রুতি মনে রেখো|
17 And he confirmed it unto Jacob for a statute, Unto Israel for an everlasting covenant,যাকোবের জন্য প্রভু এটিকে একটি আইনস্বরূপ করে দিয়েছিলেন| ইস্রায়েলের সঙ্গে তিনি একটি চুক্তি করেছিলেন যা চিরস্থায়ী হবে|
18 Saying, Unto thee will I give the land of Canaan, The lot of your inheritance;প্রভু ইস্রায়েলকে বলেছিলেন: “কনানীযদের বাসভূমি আমি তোমাদেরই দেবো|” প্রতিশ্রুত ভূখণ্ডটি তোমাদের হবে|”
19 When ye were a few men in number, Of small account, and strangers in it.তখন জনসংখ্যা ছিল কম, মুষ্টিমেয কিছু লোক|
20 And they went from nation to nation, And from one kingdom to another people.যাযাবরের মতো ঘুরে বেড়াতো দেশ থেকে দেশান্তরে|
21 He suffered no man to oppress them, And reproved kings for their sakes,কিন্তু প্রভু কাউকে তাদের আঘাত করতে দেননি এবং রাজাদের সতর্ক করে দিয়েছিলেন য়েন তারা তাদের কোন ক্ষতি না করে|
22 [Saying,] Touch not mine anointed ones, And do my prophets no harm.এই সব রাজাদের প্রভু বলেছেন: “আমার মনোনীত লোকদের এবং ভাব্বাদীদের কেউ য়েন আঘাত না করে|”
23 Sing unto Jehovah, all the earth; Publish his salvation from day to day.সমস্ত ভুবন, প্রভুর বন্দনা করো| প্রভু কেমন করে আমাদের রক্ষা করেন সেই সুখবর প্রতিদিন বলো|
24 Declare his glory among the nations, His wondrous works among all peoples.সমস্ত জাতিকে প্রভুর মহিমার কথা বলো| তাঁর অলৌকিক কীর্তির কথাও সবাইকে বলো|
25 For Jehovah is great, and exceedingly to be praised; And he is terrible above all gods.প্রভু মহান এবং প্রশংসার যোগ্য| অন্য সমস্ত দেবতাদের থেকে তিনি শ্রদ্ধেয় ও ভীতিকর|
26 For all the gods of the peoples are idols; But Jehovah made the heavens.কেন? কারণ অন্য সমস্ত জাতির দেবদেবী শুধু মূল্যহীন পুতুলমাত্র| প্রভু বয়ং আকাশ বানিয়েছেন|
27 Majesty and splendour are before him; Strength and gladness in his place.প্রভু মহিমাময এবং দীপ্তিমান| তিনি যেখানে থাকেন সেখানে শক্তি এবং আনন্দ বিরাজ করে|
28 Give unto Jehovah, ye families of peoples, Give unto Jehovah glory and strength!সমস্ত লোক ও পরিবারগুলি প্রভুর মহিমা ও শক্তির প্রশংসা করো!
29 Give unto Jehovah the glory of his name! Bring an oblation, and come before him: Worship Jehovah in holy splendour.প্রভুর মহিমার গান গাও| তাঁর নামের মাহাত্ম্য কীর্তন করো| প্রভুর চরণে তোমাদের নৈবেদ্য উত্সর্গ করো| তাঁকে সুন্দর ও পবিত্র পোশাকে উপাসনা করো|
30 Tremble before him, all the earth: The world also is established, it shall not be moved.প্রভুর সামনে সমস্ত পৃথিবীর ভয়ে কম্পমান হওয়া উচিত্, কিন্তু ঈশ্বর পৃথিবীকে সুদৃঢ় করেছেন সুতরাং তা নড়বে না|
31 Let the heavens rejoice, and let the earth be glad; And let them say among the nations, Jehovah reigneth!আকাশে এবং মাটিতে আনন্দ ধ্বনিত হোক; বিশ্ব-চরাচরে সবাই বলে উঠুক, “প্রভুই এই পৃথিবীর নিযামক|”
32 Let the sea roar, and the fulness thereof; Let the field exult, and all that is therein.সমুদ্র এবং তার ভেতরের সব কিছুই আনন্দে চিত্কার করুক| মাঠগুলি এবং সেখানে যা কিছু আছে তারা আনন্দ প্রকাশ করুক|
33 Then shall the trees of the forest sing out at the presence of Jehovah, For he cometh to judge the earth.আনন্দে মশগুল অরণ্যের বৃক্ষরাশি প্রভুর সামনে গান করবে! কেন? কারণ প্রভু আসছেন পৃথিবীর বিচার করতে|
34 Give thanks unto Jehovah, for he is good; For his loving-kindness [endureth] for ever.প্রভুকে ধন্যবাদ দাও কারণ তিনি ভাল| তাঁর আশীর্বাদ ও করুণা চিরন্তন|
35 And say, Save us, O God of our salvation, And gather us, and deliver us from the nations, To give thanks unto thy holy name, To triumph in thy praise.প্রভুকে বলো, “হে ঈশ্বর, আমাদের পরিত্রাতা আমাদের ঐক্যবদ্ধ কর| সমস্ত জাতির হাত থেকে আমাদের রক্ষা করো| তাহলে আমরা তোমার পবিত্র নামের প্রশংসা করতে পারবো| তোমার মহিমার প্রশংসা করতে পারবো|”
36 Blessed be Jehovah the God of Israel, from eternity and to eternity! And all the people said, Amen! and praised Jehovah.ইস্রায়েলের ঈশ্বর সর্বদা য়েভাবে প্রশংসিত হয়েছেন, চির দিন সে ভাবেই তাঁর প্রশংসা হোক|”সমস্ত লোক প্রভুর প্রশংসা করে সমবেত ভাবে বলে উঠলো, “আমেন!”
37 And he left there, before the ark of the covenant of Jehovah, Asaph and his brethren, to do the service before the ark continually, as every day's duty required;তারপর আসফ আর তাঁর ভাইদের দায়ূদ প্রতিদিন সাক্ষ্যসিন্দুকের সামনে সেবা করার জন্য রেখে গেলেন|
38 and Obed-Edom, and their brethren, sixty-eight; Obed-Edom also, the son of Jeduthun, and Hosah as doorkeepers.য়িদূথূনের পুত্র ওবেদ-ইদোম ও আরো 68 জন লেবীয়কেও দায়ূদ আসফের কাছে রেখে গেলেন| ওবেদ-ইদোম আর হোষা দুজনেই প্রহরী ছিলেন|
39 And Zadok the priest, and his brethren the priests, before the tabernacle of Jehovah in the high place that was at Gibeon,গিবিয়োনে প্রভুর তাঁবুতে বেদীর সামনে সেবা করার জন্য দায়ূদ সাদোক ও তাঁর সতীর্থ যাজকদের রেখে এসেছিলেন|
40 to offer up burnt-offerings to Jehovah on the altar of burnt-offering continually, morning and evening, and according to all that is written in the law of Jehovah, which he commanded Israel;প্রতি দিন সকালে আর বিকেলে সাদোক ও অন্যান্য যাজকরা মিলে প্রভুর ইস্রায়েলকে দেওয়া বিধি-পুস্তক অনুসারে বেদীতে হোমবলি উত্সর্গ করতেন|
41 and with them Heman and Jeduthun, and the rest that were chosen, who were expressed by name, to give thanks to Jehovah, because his loving-kindness [endureth] for ever;প্রভুর প্রশংসা গীত গাইবার জন্য হেমন, য়িদূথূন এবং অন্যান্য লেবীয়দের প্রত্যেকের নাম ধরে নির্বাচন করা হয়েছিল, কারণ তাঁর প্রেম চির প্রবহমান|
42 and with them, [with] Heman and Jeduthun, trumpets and cymbals for those that should sound aloud; and the musical instruments of God. And the sons of Jeduthun were at the gate.হেমন আর য়িদূথূনকে সকলের সঙ্গে খঞ্জনি এবং তূরী-ভেরী বাজাতে হত| ঈশ্বরের নাম বন্দনার সময়ে তাঁরা অন্যান্য বাদ্যযন্ত্রও বাজাতেন| য়িদূথূনের পুত্ররা তাঁবুর দরজায পাহারা দিতো|
43 And all the people departed every one to his house; and David returned to bless his household.এই সমস্ত উত্সবের পর প্রত্যেকে য়ে যার বাড়িতে ফিরে গেল| রাজা দায়ূদও তাঁর পরিবারকে আশীর্বাদ করতে নিজের প্রাসাদে ফিরে গেলেন|
Bengali Bible