Amos 1 - BBE (Bengali)
1 The words of Amos, who was among the herdsmen of Tekoa; what he saw about Israel in the days of Uzziah, king of Judah, and in the days of Jeroboam, the son of Joash, king of Israel, two years before the earth-shock.আমোষের বার্তা| তকোয় শহরে আমোষ নামে একজন মেষপালক ছিলেন| উষিয় যখন যিহূদার রাজা ছিলেন এবং যোয়াশের পুত্র যারবিয়াম যখন ইস্রায়েলের রাজা ছিলেন সেই সময়ে আমোষ ইস্রায়েল সম্পর্কে দর্শন পেয়েছিলেন| ঘটনাটা ভূমিকম্প হবার দু’বছর আগেকার কথা|
2 And he said, The Lord will give a lion's cry from Zion, his voice will be sounding from Jerusalem; and the fields of the keepers of sheep will become dry, and the top of Carmel will be wasted away.আমোষ বললেন: সিয়োনে প্রভু সিংহের মতো গর্জন করবেন| জেরুশালেম থেকে তাঁর কণ্ঠের উচ্চস্বর গর্জিত হবে| মেষপালকদের সবুজ তৃণভূমি শুকিয়ে বাদামী হয়ে যাবে| এমনকি কর্ম্মিলের শিখর শুকিয়ে যাবে|
3 These are the words of the Lord: For three crimes of Damascus, and for four, I will not let its fate be changed; because they have been crushing Gilead with iron grain-crushing instruments.প্রভু এই কথাগুলো বলেন: “আমি অবশ্যই দম্মেশকবাসীদের তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব| কিন্তু কেন? কারণ তারা লোহার তৈরী শস্য মাড়াইয়ের যন্ত্র দিয়ে গিলিয়দকে মর্দন করেছিল|
4 And I will send a fire into the house of Hazael, burning up the great houses of Ben-hadad.সেই জন্য আমি হসায়েলের বাড়ীতে (অরাম) আগুন লাগিয়ে দেব এবং সেই আগুন বিনহদদের রাজপ্রাসাদগুলিকে ধ্বংস করবে|
5 And I will have the locks of the door of Damascus broken, and him who is seated in power cut off from the valley of Aven, and him in whose hand is the rod from the house of Eden; and the people of Aram will go away as prisoners into Kir, says the Lord.“তাছাড়াও, আমি দম্মেশকের গেটের শক্ত শিকগুলো ভাঙব| আবনের উপত্যকাতে য়ে ব্যক্তি সিংহাসনে বসে আছে তাকে আমি সরিয়ে দেব| বৈত্-এদনে য়ে রাজা রাজদণ্ড ধরে আছে তাকে আমি নিয়ে চলে যাব| অরামের লোকরা পরাস্ত হবে এবং জনসাধারণ তাদের কীর রাজ্যে নিয়ে যাবে|” প্রভু ঐ কথাগুলোই বলেছিলেন|
6 These are the words of the Lord: For three crimes of Gaza, and for four, I will not let its fate be changed; because they took all the people away prisoners, to give them up to Edom.প্রভু এই কথাটি বলেন: “আমি সত্যিই ঘসাবাসীদের তাদের বহু অন্যায় কাজের জন্য শাস্তি দেব| কেন? কারণ তারা একটি দেশের সমস্ত লোককে নিয়েছিল এবং তাদের এীতদাস হিসাবে ইদোমে পাঠিয়েছিল|
7 And I will send a fire on the wall of Gaza, burning up its great houses:সে জন্যে আমি ঘসার দেওয়ালে আগুন পাঠাব| এই আগুন ঘসার উঁচু মিনার ধ্বংস করবে|
8 Him who is seated in power I will have cut off from Ashdod, and him in whose hand is the rod from Ashkelon; and my hand will be turned against Ekron, and the rest of the Philistines will come to destruction, says the Lord God.এবং আমি অস্দোদের সিংহাসনে য়ে ব্যক্তি বসে আছে তাকে সরিয়ে দেব| অস্কিলোনে য়ে রাজাটি রাজদণ্ড ধরে আছে তাকে আমি নিয়ে চলে যাব| আমি ইএোণর সাধারণ মানুষদের শাস্তি দেব| তখন পলেষ্টীয়দের মধ্যে যারা এখনও পর্য়ন্ত জীবিত অবস্থায় বেঁচে আছে তারা মরবে|” প্রভু ঈশ্বর ঐ কথাগুলো বলেছিলেন|
9 These are the words of the Lord: For three crimes of Tyre, and for four, I will not let its fate be changed; because they gave up all the people prisoners to Edom, without giving a thought to the brothers' agreement between them.প্রভু এই কথাগুলো বলছেন: “আমি অবশ্যই সোরের লোকদের তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেবো| কেন? কারণ তারা একটি সমগ্র জাতিকে সরিয়ে নিয়ে গিয়েছিল এবং এীতদাস হিসেবে তাদের ইদোমে পাঠিয়েছিল| তারা তাদের ভাইদের (ইস্রায়েল) সঙ্গে মিলিত হয়ে য়ে চুক্তি করেছিল তা তারা মনে রাখেনি|
10 And I will send a fire on the wall of Tyre, burning up its great houses.সে জন্যে আমি সোরের দেওয়ালে আগুন দেব| সেই আগুন সোরের রাজপ্রাসাদগুলিকে ধ্বংস করবে|”
11 These are the words of the Lord: For three crimes of Edom, and for four, I will not let its fate be changed; because his sword was turned against his brother, without pity, and his wrath was burning at all times, and he was angry for ever.প্রভু এই কথাগুলো বলেছেন: “আমি অবশ্যই ইদোমের লোকদের তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব| কেন? কারণ ইদোম তরবারি নিয়ে তার ভাইদের (ইস্রায়েল) পেছনে তাড়া করে ছাটে ছিল| ইদোম কোন কৃপা দেখায়নি| ইদোমের রোধ সারা জীবন ধরে অব্যাহত ছিল| বন্য পশুর মত ইস্রায়েলকে সে কেবল ছিঁড়েই চলেছে|
12 And I will send a fire on Teman, burning up the great houses of Bozrah.সে জন্য আমি তৈমনে আগুন দেব| সেই আগুন বস্রারের উঁচু মিনারগুলো ধ্বংস করবে|”
13 These are the words of the Lord: For three crimes of the children of Ammon, and for four, I will not let its fate be changed; because in Gilead they had women with child cut open, so that they might make wider the limits of their land.প্রভু এই কথাগুলো বলেছেন: “আমি অবশ্যই অম্মোনের লোকদের তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব| কেন? কারণ তারা গিলিয়দে গর্ভবতী নারীদের হত্যা করেছিল| অম্মোনবাসীরা এই কাজগুলো করেছিল এই জন্য যাতে তারা তাদের রাজ্য নিতে পারে এবং তাদের রাজ্যকে আরো বড় করতে পারে|
14 And I will make a fire in the wall of Rabbah, burning up its great houses, with loud cries in the days of war, with a storm in the day of the great wind:সে জন্য আমি রব্বার দেওয়ালে আগুন দেব| সেই আগুন রব্বার উঁচু মিনার ধ্বংস করবে| ঘূর্ণী ঝড়ের মত তাদের রাজ্যের মধ্যে বিপদ এসে ঢুকবে|
15 And their king will be made prisoner, he and his captains together, says the Lord.তখন তাদের রাজা এবং নেতাদের নির্বাসনে নিয়ে যাওয়া হবে| তাদের সবাইকে এক সঙ্গে নিয়ে যাওয়া হবে|” প্রভু এই কথাগুলো বলেছিলেন|
Bengali Bible