Amos 2 - WEB (Bengali)
1 Thus says Yahweh: "For three transgressions of Moab, yes, for four, I will not turn away its punishment; Because he burned the bones of the king of Edom into lime;প্রভু এই কথাগুলো বলেছেন: “আমি অবশ্যই মোযাবের লোকদের তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব| কেন? কারণ মোয়াব ইদোমের রাজার হাড়গুলোকে পুড়িয়ে চুন করে দিয়েছিল|
2 But I will send a fire on Moab, And it will devour the palaces of Kerioth; And Moab will die with tumult, with shouting, and with the sound of the trumpet;সে জন্য আমি মোযাবে আগুন জ্বালাব এবং সেই আগুন করিযোতের উঁচু মিনার ধ্বংস করবে| সেখানে ভয়ঙ্কর চিত্কার এবং শিঙার শব্দ শোনা যাবে এবং মোয়াব মারা যাবে|
3 And I will cut off the judge from their midst, And will kill all its princes with him," says Yahweh.সে জন্য আমি মোযাবের রাজাদের শেষ করে দেব এবং মোযাবের সব নেতাদেরও খুন করব|” প্রভু এই কথাগুলো বলেছিলেন|
4 Thus says Yahweh: "For three transgressions of Judah, yes, for four, I will not turn away its punishment; Because they have rejected Yahweh's law, And have not kept his statutes, And their lies have led them astray, After which their fathers walked;প্রভু এই কথাগুলো বলেছেন: “আমি অবশ্যই যিহূদাকে তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্যে শাস্তি দেব| কেন? কারণ তারা প্রভুর আদেশ মান্য করতে অস্বীকার করেছিল| তারা তাঁর আদেশ পালন করেনি| তাদের পূর্বপুরুষরা মিথ্যা বিশ্বাস করেছিল| এবং ওই একই মিথ্যার জন্য যিহূদাবাসীরা ঈশ্বরকে অনুসরণ করা ছেড়েছিল|
5 But I will send a fire on Judah, And it will devour the palaces of Jerusalem."তাই আমি যিহূদাতে আগুন লাগাব এবং সেই আগুন জেরুশালেমের উঁচু মিনারগুলো ধ্বংস করবে|”
6 Thus says Yahweh: "For three transgressions of Israel, yes, for four, I will not turn away its punishment; Because they have sold the righteous for silver, And the needy for a pair of shoes;প্রভু এই কথাগুলো বলেছেন: “আমি অবশ্যই ইস্রায়েলকে তাদের বহু দণ্ডার্হ অপরাধের জন্য শাস্তি দেব| কেন? কারণ তারা সামান্য রূপোর জন্য ভালো এবং নির্দোষ লোকদের বিয়ে করেছিল| এক জোড়া জুতোর বদলে তারা গরীব লোকদের বিয়ে করেছিল|
7 They trample on the dust of the earth on the head of the poor, And deny justice to the oppressed; And a man and his father use the same maiden, to profane my holy name;তারা ওই গরীব লোকদের মাটির ওপর উপুড় করে ফেলে দিয়ে তার ওপর দিয়ে হেঁটে গিয়েছিল| তারা সাধারণ লোকদের কষ্টের কথা শোনাও বন্ধ করেছিল| একই স্ত্রীলোকের সঙ্গে পিতা ও পুত্রের য়ৌন সম্পর্ক ছিল| তারা আমার পবিত্র নাম ধ্বংস করেছিল|
8 And they lay themselves down beside every altar on clothes taken in pledge; And in the house of their God they drink the wine of those who have been fined.তারা গরীব লোকদের কাছ থেকে জামাকাপড় নিচ্ছে এবং তারা বেদীতে পূজা করার সময় ওই কাপড়-চোপড়ের ওপরেই বসছে| তারা গরীব লোকদের টাকা ধার দিয়েছে| এবং সঙ্গে সঙ্গে তাদের কাপড়-চোপড়গুলো বন্ধক হিসাবে নিয়ে নিয়েছে| তারা সাধারণ লোকদের জরিমানা দিতে বাধ্য করেছিল| এবং সেই টাকা দিয়ে তাদের দেবতাদের মন্দিরে বসে নিজেরা পান করার জন্য দ্রাক্ষারস কিনেছিল|
9 Yet I destroyed the Amorite before them, Whose height was like the height of the cedars, And he was strong as the oaks; Yet I destroyed his fruit from above, and his roots from beneath.“কিন্তু আমিই তাদের সামনে ইমোরীয়দের ধ্বংস করেছিলাম| ইমোরীযরা এরস গাছের মতোই দীর্ঘদেহী ছিল| তারা ওক গাছের মতোই শক্তিশালী ছিল| কিন্তু আমি তাদের ওপরকার ফল এবং নিচেকার শিকড়গুলো নষ্ট করে দিয়েছিলাম|
10 Also I brought you up out of the land of Egypt, And led you forty years in the wilderness, To possess the land of the Amorite.“আমিই সেই ঈশ্বর যিনি তোমাদের মিশর দেশ থেকে নিয়ে এসেছিলাম| 40 বছর ধরে আমি তোমাদের মরুভূমির মধ্য দিয়ে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলাম| ইমোরীয়দের দেশ অধিকার করতে আমি তোমাদের সাহায্য করেছিলাম|
11 I raised up some of your sons for prophets, And some of your young men for Nazirites. Isn't this true, You children of Israel?" says Yahweh.আমি তোমাদের ছেলেদের কয়েক জনকে ভাব্বাদী বানিয়েছিলাম| আমি তোমাদের কিছু তরুণদের নাসরীয় করেছি| ইস্রায়েলের লোকরা, শোনো, সত্যি কথাটা হচ্ছে এই|” প্রভু এই কথাগুলো বলেছিলেন|
12 "But you gave the Nazirites wine to drink, And commanded the prophets, saying, 'Don't prophesy!'“কিন্তু তোমরা নাসরীয়দের দ্রাক্ষারস পানে আসক্ত করেছিলে| তোমরাই ভাব্বাদীদের ভাব্বাণী করতে বিরত করেছিলে|
13 Behold, I will crush you in your place, As a cart crushes that is full of grain.তোমরা য়েন আমার কাছে ভারী বোঝার মতো| অতিরিক্ত খড় বোঝাই মালবাহী গাড়ির মতোই আমি ভারের চাপে নীচু হয়ে গিয়েছি|
14 Flight will perish from the swift; And the strong won't strengthen his force; Neither shall the mighty deliver himself;কোন মানুষই পালাতে পারবে না- ক্ষিপ্রতম দৌড়বীরও না| শক্তিশালী লোকরা আর শক্তিশালী থাকবে না| সৈন্যরা তাদের নিজেদের রক্ষা করতে সমর্থ হবে না|
15 Neither shall he stand who handles the bow; And he who is swift of foot won't escape; Neither shall he who rides the horse deliver himself;তীর-ধনুকধারী মানুষও রক্ষা পাবে না| দ্রুততম মানুষেরাও পালাতে পারবে না| ঘোড়ায় চড়া মানুষও পালিয়ে বাঁচতে পারবে না|
16 And he who is courageous among the mighty will flee away naked in that day," says Yahweh.সেই সময়, খুব সাহসী সৈন্যরা পর্য়ন্ত পালিয়ে যাবে| এমনকি তারা জামা-কাপড় পর্য়ন্ত পরতে সময় পাবে না|” প্রভু এই কথাগুলো বলেছিলেন|
Bengali Bible