Amos 4 - YLT (Bengali)

1 Hear this word, ye kine of Bashan, Who `are' in the mountain of Samaria, Who are oppressing the poor, Who are bruising the needy, Who are saying to their lords: `Bring in, and we do drink.'শমরিয়ার পর্বতে বাশনের য়ে গাভীরা চরে বেড়াচ্ছে তোমরা শোন| শমরিয়ার ধনী নারীদের কথাই বলা হচ্ছে| বাশন য়?র্ন নদীর পূর্বতীরে অবস্থিত একটি জায়গা| এই অঞ্চলের বড় বড় ষাঁড় ও গরু বিখ্যাত| তোমরা গরীবদের আঘাত করছ| তোমরা ওই গরীব মানুষদের সর্বনাশ করছ| তোমরা তোমাদের স্বামীদের বলছ, “আমাদের জন্য কিছু পানীয় আনো|”

2 Sworn hath the Lord Jehovah by His holiness, That lo, days are coming upon you, And he hath taken you away with hooks, And your posterity with fish-hooks.আমার প্রভু, আমার সদাপ্রভু একটি প্রতিশ্রুতি করেছিলেন, তিনি তাঁর পবিত্রতার দ্বারা প্রতিশ্রুতি করেছিলেন তোমাদের কাছে বিপদ আসবেই| লোকে আংটার সাহায্যে তোমাদের বন্দী হিসেবে নিয়ে যাবে| তোমাদের সন্তানদের নিয়ে যাবার জন্য তারা বঁড়শি ব্যবহার করবে|

3 And `by' breaches ye go forth, A woman `at that' over-against her, And ye have cast down the high place, An affirmation of Jehovah.তোমাদের শহর ধ্বংস হবে| স্ত্রীলোকরা শহরের দেওয়ালের ফাটল দিয়ে বেরিয়ে নিজেদের ওই মৃত দেহের স্তূপের ওপর নিক্ষেপ করবে|প্রভু এই কথাটি বলেছেন,

4 Enter ye Beth-El, and transgress, At Gilgal multiply transgression, And bring in every morning your sacrifices, Every third year your tithes.“বৈথেলে যাও এবং পাপ কর! গিল্গলে গিয়ে আরো বেশী করে পাপ কর| সকালে তোমাদের বলি উত্সর্গ কর| প্রতি তিন দিনের উত্সবের জন্য তোমাদের শস্য়ের এক দশমাংশ নিয়ে এসো|

5 And perfume with leaven a thank-offering, And proclaim willing gifts, sound ye! For so ye have loved, O sons of Israel, An affirmation of the Lord Jehovah.খামির দিয়ে তৈরি কোনো জিনিস দিয়ে ধন্যবাদ উত্সর্গ দাও| প্রত্যেককে স্বেচ্ছা উত্সর্গের কথা বলো| ইস্রায়েল, তুমি ঐ কাজগুলো করতে ভালবাস; সে জন্য যাও এবং সেগুলো কর|” প্রভু এই কথাগুলো বলেছিলেন|

6 And I also -- I have given to you cleanness of teeth in all your cities, And lack of bread in all your places, And ye have not turned back unto Me, an affirmation of Jehovah.আমার কাছে তোমরা যাতে আসো তার জন্য আমি অনেক কাজ করেছিলাম| আমি তোমাদের কোন খাদ্য খেতে দিই নি| তোমাদের কোন শহরেও আর কোন খাবার ছিল না| কিন্তু তোমরা আমার কাছে ফিরে আসো নি|” প্রভু ঐ কথাগুলো বলেছিলেন|

7 And I also -- I have withheld from you the rain. While yet three months to harvest, And I have sent rain on one city, And on another city I do not send rain, One portion is rained on, And the portion on which it raineth not withereth.“তাছাড়া আমি বৃষ্টিও বন্ধ করেছিলাম- এবং সেটা ফসল তোলার তিন মাস আগেকার কথা| সে জন্য কোন শস্য জন্মায় নি| তখন আমি একটি মাত্র শহরে বৃষ্টি হতে দিয়েছি, কিন্তু অন্য কোন শহরে নয়| দেশের একটি অংশে বৃষ্টি পড়েছিল, কিন্তু দেশের অন্য অংশের জমি খুবই শুকনো হয়ে গিয়েছিল|

8 And wandered have two or three cities, Unto the same city to drink water, And they are not satisfied, And ye have not turned back unto Me, An affirmation of Jehovah.সে জন্য দুটি অথবা তিনটি শহরের সাধারণ মানুষরা জল পাওয়ার জন্য অন্য শহরে কষ্ট করে গিয়েছিল- কিন্তু সেখানে প্রত্যেক মানুষের জন্য যথেষ্ট পরিমাণে জল ছিল না| তখনও পর্য়ন্ত তোমরা আমার কাছে সাহায্যের জন্য আসো নি|” প্রভু ঐ কথাগুলো বলেছিলেন|

9 I have smitten you with blasting and with mildew, The abundance of your gardens and of your vineyards, And of your figs, and of your olives, Eat doth the palmer-worm, And ye have not turned back unto Me, An affirmation of Jehovah.“তোমাদের ফসলগুলো রোদ এবং উত্তাপ দিয়ে আমিই মেরে ফেলেছি| আমি তোমাদের বাগান এবং দ্রাক্ষাক্ষেত ধ্বংস করেছি| পঙ্গপালরা তোমাদের ডুমুর গাছ এবং জলপাই গাছ খেয়ে নিয়েছে| কিন্তু তখনও পর্য়ন্ত তোমরা আমার কাছে সাহায্যের জন্য আসোনি|” প্রভু ঐ কথাগুলো বলেছিলেন|

10 I have sent among you pestilence by the way of Egypt, I have slain by sword your choice ones, With your captive horses, And I cause the stink of your camps to come up -- even into your nostrils, And ye have not turned back unto Me, An affirmation of Jehovah.আমি তোমাদের বিরুদ্ধে সংক্রামক ব্যাধি পাঠিয়েছি, মিশরে য়েরকম আমি করেছিলাম| আমি তরবারি দ্বারা তোমাদের যুবকদের হত্যা করেছি| আমি তোমাদের ঘোড়াগুলোকে নিয়ে নিয়েছি| আমি তোমাদের তাঁবুগুলোকে শব দেহের দুর্গন্ধে ভরে দিয়েছিলাম| কিন্তু তখনও পর্য়ন্ত তোমরা সাহায্যের জন্য আমার কাছে আসোনি” প্রভু ঐ কথাগুলো বলেছিলেন|

11 I have overturned among you, Like the overturn by God of Sodom and Gomorrah, And ye are as a brand delivered from a burning, And ye have not turned back unto Me, An affirmation of Jehovah.সদোম এবং ঘমোরাকে আমি য়ে ভাবে ধ্বংস করেছিলাম তোমাদেরও সেই রকম ভাবে আমি ধ্বংস করেছিলাম এবং ঐ শহরগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল| তোমরা তখন আগুন থেকে টেনে আনা জ্বলন্ত কাঠের মতোই হয়েছিলে| কিন্তু তখনও পর্য়ন্ত তোমরা আমার কাছে সাহায্যের জন্য ফিরে আসোনি|” প্রভু ঐ কথাগুলো বলেছিলেন|

12 Therefore, thus I do to thee, O Israel, at last, Because this I do to thee, Prepare to meet thy God, O Israel.“সে জন্য ইস্রায়েল, আমি তোমার সঙ্গে এই কাজগুলো করব| আমি তোমার জন্য এই কাজটি করব| ইস্রায়েল, তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাত্‌ করবার জন্য প্রস্তুত হও|

13 For, lo, the former of mountains, and creator of wind, And the declarer to man what `is' His thought, He is making dawn obscurity, And is treading on high places of earth, Jehovah, God of Hosts, `is' His name!আমি কে? আমিই হচ্ছি সেই, য়ে পর্বতগুলোকে তৈরি করেছিলাম| আমি তোমাদের মনগুলোকে সৃষ্টি করেছিলাম| আমি লোকদের শিক্ষা দিয়েছিলাম কি করে কথা বলতে হয়| আমি উষাকে অন্ধকারে পরিবর্তিত করেছি| আমি পৃথিবীর পর্বতগুলোর ওপর দিয়ে হাঁটি| আমি কে? আমার নাম হচ্ছে যিহোবা, সৈন্যদলের ঈশ্বর|”

Bengali Bible