Ezra 10:3
এখন আমরা ঈশ্বরের সামনে একটি চুক্তি করি য়ে এইসব বিজাতীয় স্ত্রীলোক ও তাদের সন্তানদের আমরা ফেরত্ পাঠিয়ে দেব| ইষ্রার উপদেশ মেনে চলবার জন্য ও য়েসব ব্যক্তি আমাদের ঈশ্বরের প্রতি আস্থাবান তাঁদের অনুসরণ করবার জন্য আমরা এই কাজ করব এবং আমরা ঈশ্বরের বিধান মেনে চলবো|
Ezra 10:3 in Other Translations
King James Version (KJV)
Now therefore let us make a covenant with our God to put away all the wives, and such as are born of them, according to the counsel of my lord, and of those that tremble at the commandment of our God; and let it be done according to the law.
American Standard Version (ASV)
Now therefore let us make a covenant with our God to put away all the wives, and such as are born of them, according to the counsel of my lord, and of those that tremble at the commandment of our God; and let it be done according to the law.
Bible in Basic English (BBE)
Let us now make an agreement with our God to put away all the wives and all their children, if it seems right to my lord and to those who go in fear of the words of our God; and let it be done in keeping with the law.
Darby English Bible (DBY)
And now let us make a covenant with our God to put away all the wives, and such as are born of them, according to the counsel of [my] lord, and of those that tremble at the commandments of our God; and let it be done according to the law.
Webster's Bible (WBT)
Now therefore let us make a covenant with our God to put away all the wives, and such as are born of them, according to the counsel of my lord, and of those that tremble at the commandment of our God; and let it be done according to the law.
World English Bible (WEB)
Now therefore let us make a covenant with our God to put away all the wives, and such as are born of them, according to the counsel of my lord, and of those who tremble at the commandment of our God; and let it be done according to the law.
Young's Literal Translation (YLT)
and now, let us make a covenant with our God, to cause all the women to go out, and that which is born of them, by the counsel of the Lord, and of those trembling at the command of our God, and according to law it is done;
| Now | וְעַתָּ֣ה | wĕʿattâ | veh-ah-TA |
| therefore let us make | נִֽכְרָת | nikĕrot | NEE-heh-rote |
| a covenant | בְּרִ֣ית | bĕrît | beh-REET |
| with our God | לֵֽ֠אלֹהֵינוּ | lēʾlōhênû | LAY-loh-hay-noo |
| to put away | לְהוֹצִ֨יא | lĕhôṣîʾ | leh-hoh-TSEE |
| all | כָל | kāl | hahl |
| the wives, | נָשִׁ֜ים | nāšîm | na-SHEEM |
| and such as are born | וְהַנּוֹלָ֤ד | wĕhannôlād | veh-ha-noh-LAHD |
| of them, according to the counsel | מֵהֶם֙ | mēhem | may-HEM |
| of my lord, | בַּֽעֲצַ֣ת | baʿăṣat | ba-uh-TSAHT |
| and of those that tremble | אֲדֹנָ֔י | ʾădōnāy | uh-doh-NAI |
| at the commandment | וְהַֽחֲרֵדִ֖ים | wĕhaḥărēdîm | veh-ha-huh-ray-DEEM |
| of our God; | בְּמִצְוַ֣ת | bĕmiṣwat | beh-meets-VAHT |
| and let it be done | אֱלֹהֵ֑ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
| according to the law. | וְכַתּוֹרָ֖ה | wĕkattôrâ | veh-ha-toh-RA |
| יֵֽעָשֶֽׂה׃ | yēʿāśe | YAY-ah-SEH |
Cross Reference
দ্বিতীয় বিবরণ 7:2
প্রভু, তোমাদের ঈশ্বর, এই জাতিগুলোকে তোমাদের কাছে সমর্পণ করলে পরে তোমরা তাদের পরাজিত করবে এবং তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করবে| তাদের সঙ্গে কোনোরকম নিয়ম কোরো না| তাদের ক্ষমা প্রদর্শন করো না|
এজরা 9:4
তখন ধর্মভীরু সমস্ত ব্যক্তি ভয়ে কাঁপতে শুরু করল| ওরা ভয় পেয়েছিল কারণ বন্দীদশা থেকে মুক্তিলাভ করে য়েসব ইহুদীরা ফিরে এসেছিল, তারা ঈশ্বরের প্রতি অনুগত ছিল না| ক্ষুদ্ধ ও বিমূঢ় অবস্থায় আমি বৈকালিক উত্সর্গ অনুষ্ঠান পর্য়ন্ত বসে থাকলাম| ওই সমস্ত ব্যক্তিরা আমার চারপাশে জড়ো হল|
নেহেমিয়া 10:29
যেখানে যত জ্ঞানবুদ্ধিসম্পন্ন লোক আছে তারা সকলে মিলে একসঙ্গে প্রতিশ্রুতি করল য়ে মোশির মাধ্যমে প্রভু, আমাদের ঈশ্বর তাদের জন্য য়ে বিধি পাঠিয়েছেন- সেই সমস্ত শিক্ষা ও নির্দেশ তারা অক্ষরে অক্ষরে পালন করবে এবং তারা ঈশ্বরের বিধিসমূহ পালন না করলে তারা সেই অভিশাপটি গ্রহণ করবে যার থেকে তাদের অমঙ্গল হবে|
নেহেমিয়া 13:1
সেদিন সবাই যাতে শুনতে পায়, সে ভাবে মোশির বিধি পুস্তকটি উচ্চস্বরে পাঠ করা হয়েছিল| প্রত্যেকে জানতে পারল য়ে, পুস্তকে অম্মোনীয় ও মোয়াবীয় ব্যক্তিদের ঈশ্বরের লোকদের মণ্ডলীতে য়োগ দেবার অনুমতি ছিল না|
সামসঙ্গীত 119:59
নিজের জীবন সম্পর্কে আমি খুব সতর্কভাবে চিন্তা করেছি এবং আমি আপনার চুক্তিতে ফিরে এসেছি|
সামসঙ্গীত 119:120
প্রভু, আমি আপনাকে ভয় করি| আপনার বিধিকে আমি ভয় ও শ্রদ্ধা করি|
ইসাইয়া 8:20
শিক্ষামালা এবং চুক্তি তোমাদের মেনে চলা উচিত্| তোমরা এই আদেশগুলো না মানলে তোমাদের হয়তো ভুল আদেশ অনুসরণ করতে হবে| গুণীন এবং গণত্কারদের কাছ থেকে যে আদেশ উপদেশ আসে সেগুলো ভুল| এর কোন মূল্য নেই| এই আদেশ মেনে চললে তোমাদের কিছু লাভ হবে না|
ইসাইয়া 66:2
আমি নিজেই এই সব সৃষ্টি করেছি| যা কিছু এখানে রয়েছে তা সবই আমার সৃষ্টি|” প্রভু নিজে থেকে বলেছেন এইসব কথা| “আমাকে বল, আমি কোন ধরণের লোকদের জন্য চিন্তা করি? আমি গরীবদের প্রতি যত্নবান| যারা খুব দুঃখী আমি যত্ন নিই তাদের| আর যারা আমার কথা মান্য করে আমি তাদেরও যত্ন করি|
এজেকিয়েল 9:4
তখন প্রভু (মহিমা) তাকে বললেন, “জেরুশালেম শহরের মধ্য দিয়ে যাও| সেই সব লোক যারা শহরের লোকদের ভয়ঙ্কর কাজকর্মের জন্য দুঃখ করে এবং মনমরা তাদের প্রত্যেকের কপালে দাগ দাও|”
করিন্থীয় ১ 7:12
এখন আমি অন্য সমস্ত লোকদের বলি, আমি বলছি, প্রভু নয়৷ যদি কোন খ্রীষ্টানুসারী ভাইয়ের অবিশ্বাসী স্ত্রী থাকে আর সেই স্ত্রী তার সঙ্গে থাকতে রাজী থাকে, তবে সেই স্বামী য়েন তাকে পরিত্যাগ না করে৷
নেহেমিয়া 9:38
এসব কারণেই, আমাদের নেতারা, লেবীয়রা এবং যাজকগণ তোমার সঙ্গে চুক্তিটি করেছিল য়েটা বদলানো যায় না| আমরা যা প্রতিজ্ঞা করছি লিখে তাতে স্বাক্ষর করছে আমাদের নেতারা, লেবীয়রা ও যাজকরা আর সেই চুক্তিপত্র শীলমোহর করে রাখছি|
নেহেমিয়া 8:14
বিধিগুলি পড়াশোনা করার পর তারা, মোশির মাধ্যমে প্রভু ইস্রায়েলের লোকদের, বছরের সপ্তম মাসে কুটির থেকে য়ে একটি উত্সব পালন করবার আজ্ঞা দিয়েছিলেন, তা জানতে পারল|
দ্বিতীয় বিবরণ 29:12
তোমরা সকলে এখানে প্রভু, তোমাদের ঈশ্বরের, সাথে চুক্তিবদ্ধ হবার জন্য রযেছ| প্রভু আজ তোমাদের সাথে এই আশীর্বাদ ও অভিশাপের চুক্তি করেছেন|
যোশুয়া 9:6
তারপর এই লোকরা ইস্রায়েলবাসীদের তাঁবুর দিকে এগিয়ে গেল| এই শিবিরটি ছিল গিল্গলের কাছে|লোকগুলি য়িহোশূয়ের কাছে গেল এবং তাঁকে বলল, “আমরা অনেক দূরের একটি দেশ থেকে এসেছি| আমরা আপনাদের সঙ্গে একটি শান্তি চুক্তি স্থাপন করতে চাই|”
যোশুয়া 23:12
“প্রভুর অনুসরণ করা বন্ধ করো না| যারা ইস্রায়েলের কেউ নয় তাদের সঙ্গে বন্ধুত্ব করবে না| তাদের কারোর সঙ্গে বিবাহ সম্বন্ধ করো না|
রাজাবলি ২ 11:17
যিহোয়াদা তখন প্রভু রাজা ও প্রজাদের মধ্যে মধ্যস্থতা করে একটি চুক্তি করলেন| এই চুক্তিতে বলা হল, রাজা ও প্রজা উভয়েই প্রভুর আশ্রিত| এছাড়াও এই চুক্তিপত্রে রাজা ও প্রজার পরস্পরের প্রতি কর্তব্য নির্ধারিত হল|
বংশাবলি ২ 29:10
একারণে আমি হিষ্কিয় প্রভু ঈস্রাযেলের ঈশ্বরকে আবার নতুন করে প্রতিশ্রুতি দিতে চাই, যাতে তিনি আর আমাদের ওপর রুদ্ধ হয়ে না থাকেন|
বংশাবলি ২ 30:12
এমনকি যিহূদাতেও প্রভু এমনভাবে চলেছিলেন যাতে সমস্ত লোক, রাজা ও তাঁর উচ্চপদস্থ কর্মচারীদের মেনে চলতে রাজী হল|
বংশাবলি ২ 34:21
“শিগ্গির গিয়ে প্রভুর কাছে খুঁজে পাওয়া বিধি পুস্তকে বর্ণিত বিষয সম্পর্কে রশ্ন করো| আমাদের পূর্বপুরুষরা প্রভুর বিধি অনুসরণ করেন নি বলে প্রভু আমাদের ওপর খুবই রুদ্ধ হয়েছেন| তারা এই বইয়ে বর্ণিত সমস্ত বিধি ঠিকমতো পালন করেন নি|”
বংশাবলি ২ 34:27
‘য়োশিয, তুমি তোমার মন বদলেছ এবং আমার কাছে নিজেকে নম্র করেছ, তোমার পরনের পোশাক ছিঁড়েছ এবং আমার সামনে কেঁদেছ| তোমার হৃদয় কোমল, তাই আমি তোমার প্রার্থনা শুনেছি|
এজরা 10:44
এরা সকলেই বিদেশী স্ত্রীলোকদের বিবাহ করেছিল এবং এদের মধ্যে অনেকের স্ত্রীই সন্তানদের জন্ম দিয়েছিল|
বংশাবলি ২ 34:31
এরপর রাজা তাঁর নিজের জায়গায় উঠে দাঁড়িয়ে প্রভুর সামনে তাঁর অনুগামী হইবার এবং সমস্ত অন্তঃকরণের ও সমস্ত প্রাণের সহিত তাঁহার আজ্ঞা বিধি এবং নিয়মসকল পালন করবেন বলে শপথ করলেন|