Psalm 6 - KJV (Bengali)
1 O LORD, rebuke me not in thine anger, neither chasten me in thy hot displeasure.হে প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমাকে সংশোধন করবেন না| মহাক্রোধে আমাকে শাস্তি দেবেন না|
2 Have mercy upon me, O LORD; for I am weak: O LORD, heal me; for my bones are vexed.প্রভু, আমার প্রতি সদয় হোন, আমি দুর্বল এবং অসুস্থ| আমায় সুস্থ করে দিন কারণ আমার হাড়গুলো নড়বড় করছে|
3 My soul is also sore vexed: but thou, O LORD, how long?প্রভু আমার সারা দেহ টল্মল্ করছে| প্রভু সুস্থ হতে আমার আর কতদিন লাগবে?
4 Return, O LORD, deliver my soul: oh save me for thy mercies' sake.প্রভু ফিরে আসুন এবং আবার আমাকে শক্তিশালী এবং সবল করে দিন| আপনার দয়াগুনে আমাকে পরিত্রাণ করুন|
5 For in death there is no remembrance of thee: in the grave who shall give thee thanks?মৃত লোকরা তাদের কবরে আপনাকে স্মরণ করে না| মানুষ মৃত্যুর মুখে এসেও আপনার প্রশংসা করে না| তাই আমায় সুস্থ করে দিন!
6 I am weary with my groaning; all the night make I my bed to swim; I water my couch with my tears.হে প্রভু, সারা রাত ধরে প্রার্থনা করে আমি নিজেকে ক্ষয করেছি| আমার চোখের জলে আমার বিছানা ভিজে গেছে|
7 Mine eye is consumed because of grief; it waxeth old because of all mine enemies.আমার শত্রুরা আমাকে যা দুঃখ দিয়েছে তার দরুণ কেঁদে কেঁদে আমার চোখ দুর্বল হয়ে গেছে|
8 Depart from me, all ye workers of iniquity; for the LORD hath heard the voice of my weeping.মন্দ লোকরা তোমরা চলে যাও| কেন? কারণ প্রভু আমার কান্না শুনেছেন|
9 The LORD hath heard my supplication; the LORD will receive my prayer.প্রভু আমার বিনতি শুনেছেন| প্রভু আমার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আমায় উত্তর দিয়েছেন|
10 Let all mine enemies be ashamed and sore vexed: let them return and be ashamed suddenly.আমার সকল শত্রু হতাশ এবং নিরাশ হবে| হঠাত্ একটা কিছু ঘটবে এবং ঐসব শত্রুরা লজ্জায চলে যাবে|
Bengali Bible