Ezra 7:11-26 in Bengali

Ezra 7:11
ইষ্রা ছিলেন একজন যাজক ও শিক্ষক যাঁর ইস্রায়েলের প্রতি প্রদত্ত ঈশ্বরের আদেশ ও বিধি সম্পর্কে সম্যক জ্ঞান ছিল| রাজা অর্তক্ষস্ত ইষ্রাকে এই চিঠিটি লিখেছিলেন:

Ezra 7:12
রাজা অর্তক্ষস্তের কাছ থেকে:যাজক ইষ্রা, যিনি স্বর্গের প্রভুর বিধির একজন শিক্ষক,তাঁকে রাজা অর্তক্ষস্তের অভিনন্দন!

Ezra 7:13
আমি এই আদেশ দিচ্ছি: য়ে কোন ইস্রায়েলীয়, কোন যাজক অথবা য়ে কোন লেবীয় যারা আমার রাজত্বে বসবাস করে, তারা কেউ যদি ইষ্রার সঙ্গে জেরুশালেমে য়েতে চায় তো য়েতে পারে|

Ezra 7:14
ইষ্রা, তোমাকে আমি ও আমার সাতজন মন্ত্রীর দায়িত্ব দিলাম, তুমি অতি অবশ্য যিহূদা ও জেরুশালেমে গিয়ে বয়ং পর্য়বেক্ষণ করবে, সেখানে তোমার ব্যক্তিবর্গ ঈশ্বরের বিধিগুলি কতদূর পালন করছে| আর সেই বিধি তো তোমার সঙ্গেই আছে|

Ezra 7:15
আমরা ইস্রায়েলের ঈশ্বরের জন্য তোমার সঙ্গে য়ে সোনা ও রূপো দিলাম, তুমি তা জেরুশালেমে ঈশ্বরের জন্য নিয়ে যাবে|

Ezra 7:16
এছাড়াও, তোমাকে যদি কেউ জেরুশালেমে ঈশ্বরের মন্দিরের জন্য উপহার দিতে চায় এবং তোমার লোকেদের এবং বাবিলের য়ে কোন প্রদেশে বসবাসকারী যাজকগণ ও লেবীয়দের সব উপহারও তোমাকে সংগ্রহ করে নিয়ে য়েতে হবে|

Ezra 7:17
এই সমস্ত অর্থ দিয়ে তুমি বৃষ, মেষ ও মেষশাবক এবং শস্য ও পানীয় কিনবে|

Ezra 7:18
অতঃপর জেরুশালেমে ঈশ্বরের মন্দিরের বেদীতে এই সমস্ত নৈবেদ্য উত্সর্গ করবে|

Ezra 7:19
তুমি এবং অন্যান্য ইহুদীরা বাকী সোনা ও রূপো য়েমন খুশী খরচ করতে পারো, কিন্তু এমনভাবে খরচ করবে যাতে ঈশ্বর সন্তুষ্ট হন|

Ezra 7:20
এ সমস্ত জিনিষ জেরুশালেমে ঈশ্বরের কাছে নিয়ে যাবে| এগুলো সব প্রভুর উপাসনার জন্য ব্যবহৃত হবে| এছাড়া মন্দিরের প্রয়োজনে আর যা কিছু লাগবে, রাজকোষ থেকে অর্থ চেযে কিনে নেবে|

Ezra 7:21
আমি, রাজা অর্তক্ষস্ত, ফরাত্‌ নদীর পশ্চিমাঞ্চলের য়েসব ব্যক্তিবর্গের কাছে রাজকোষের অর্থ থাকে, তাদের নির্দেশ দিচ্ছি, ইষ্রার যখন যা অর্থের প্রয়োজন হয় তা য়েন তাঁকে দেওয়া হয় কারণ তিনি যাজক ও স্বর্গের ঈশ্বরের বিধিগুলির একজন শিক্ষক|

Ezra 7:22
আপাতত তাঁকে 33,4 টন রূপো, 600 বুশেল গম, 600 গ্যালন দ্রাক্ষারস, 600 গ্যালন জলপাই তেল ও পর্য়াপ্ত পরিমাণ লবণ দেওয়া হোক|

Ezra 7:23
স্বর্গের ঈশ্বর ইষ্রাকে যা কিছু নিতে আদেশ দিয়েছেন তা য়েন তাঁকে যত দ্রুত সম্ভব দেওয়া হয়| আমি আমার সন্তান ও রাজত্বের বিরুদ্ধে স্বর্গের ঈশ্বরকে অসন্তুষ্ট করতে চাই না, সুতরাং প্রভুর মন্দিরের জন্য এই সব নির্দেশগুলি য়েন পালন করা হয়|

Ezra 7:24
হে আমার দেশবাসীগণ, আমি তোমাদের জ্ঞাতার্থে জানাতে চাই য়ে যাজকগণ, লেবীয়গণ, গায়ক, দ্বাররক্ষী, মন্দিরের সেবাদাস ও ঈশ্বরের মন্দিরের অন্য য়ে কোন কর্মীর কাছ থেকে কর গ্রহণ অবৈধ| রাজাকে সম্মান দেখানোর জন্য প্রভুর দাসদের কোন কর দেওয়ার প্রয়োজন নেই|

Ezra 7:25
হে ইষ্রা, ঈশ্বর ও তাঁর বিধি সম্পর্কে তোমার যথেষ্ট জ্ঞান আছে| সুতরাং ফরাত্‌ নদীর পশ্চিমাঞ্চলের লোকদের বিচার ব্যবস্থা ও শাসনকর্ম দেখার জন্য, আমি তোমাকে তোমার পছন্দ অনুযায়ীশাসনকর্তা ও বিচারকবর্গ নিয়োগের ক্ষমতা দিলাম| ঐ সমস্ত ব্যক্তিবর্গ তোমার প্রভুর বিধি অনুযায়ীএই অঞ্চলের বিচারবিভাগীয় প্রশাসনিক কাজকর্ম সম্পাদন করবেন|

Ezra 7:26
এমন কেউ যদি থাকেন, য়ে ঈশ্বরের বিধি সম্পর্কে অবগত নয় তাহলে ঐ বিচারকবর্গ তাকে ঈশ্বরের বিধি সম্পর্কে শিক্ষা দান করবে| কোন ব্যক্তি যদি বিধিগুলি লঙঘন করে, তাহলে তাকে অপরাধের মাত্রা অনুযায়ীমৃত্যুদণ্ড, নির্বাসন বা কারাবাসের শাস্তি দেওয়া হবে বা জরিমানা করা হবে|

Bengali Bible