Isaiah 61:6 তোমাকে বলা হবে ‘প্রভুর যাজক|’ ‘আমাদের ঈশ্বরের দাস|’ পৃথিবীর সব জাতিদের ধনসম্পদ তুমি পাবে এবং এর জন্য তুমি গর্বিত হবে|
Isaiah 61:6 in Other Translations
King James Version (KJV) But ye shall be named the Priests of the LORD: men shall call you the Ministers of our God: ye shall eat the riches of the Gentiles, and in their glory shall ye boast yourselves.
American Standard Version (ASV) But ye shall be named the priests of Jehovah; men shall call you the ministers of our God: ye shall eat the wealth of the nations, and in their glory shall ye boast yourselves.
Bible in Basic English (BBE) But you will be named the priests of the Lord, the servants of our God: you will have the wealth of the nations for your food, and you will be clothed with their glory.
Darby English Bible (DBY) But as for you, ye shall be called priests of Jehovah; it shall be said of you: Ministers of our God. Ye shall eat the wealth of the nations, and into their glory shall ye enter.
World English Bible (WEB) But you shall be named the priests of Yahweh; men shall call you the ministers of our God: you shall eat the wealth of the nations, and in their glory shall you boast yourselves.
Young's Literal Translation (YLT) And ye are called `Priests of Jehovah,' `Ministers of our God,' is said of you, The strength of nations ye consume, And in their honour ye do boast yourselves.
Read Full Chapter :
Isaiah 61
Cross Reference
যাত্রাপুস্তক 19:6
তোমরা যাজকদের একটি বিশেষ রাজ্য় হবে| মোশি তুমি কিন্তু আমি যা বলেছি তা ইস্রায়েলের লোকেদের অবশ্যই বলবে|”
ইসাইয়া 60:5
ভবিষ্যতে এসব ঘটবে এবং সেই সময় তুমি তোমার লোকদের দেখতে পাবে| তোমার মুখে সুখের বহিঃপ্রকাশ থাকবে| প্রথম তুমি ভীত হলেও পরে উচ্ছসিত হয়ে উঠবে| সাগর পারের সমস্ত ধনসম্পদ তোমার সামনে রাখা হবে| জাতিসমূহের ধনসম্পদও তোমার কাছে পৌঁছবে|
ইসাইয়া 66:21
আমি বেছে কাউকে যাজক এবং কাউকে যাজকদের সাহায্যকারী বানাবো|” তা প্রভু বয়ং একথাগুলি বলেছেন|
পিতরের ১ম পত্র 2:5
তোমরাও এক একটি জীবন্ত প্রস্তর সুতরাং সেই আত্মিক ধর্মধাম গড়বার জন্য তোমাদের ব্যবহার করতে দাও, যাতে পবিত্র যাজক হিসাবে তোমরা আত্মিক বলি উত্সর্গ করতে পার, যা খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণীয় হবে৷
পিতরের ১ম পত্র 2:9
কিন্তু তোমরা সেরকম নও, তোমরা মনোনীত মানবগোষ্ঠী, রাজকীয় যাজককুল, এক পবিত্র জাতি৷ তোমরা ঈশ্বরের আপন জনগোষ্ঠী, তাই তোমরা ঈশ্বরের আশ্চর্য কর্মকাণ্ডের কথা বলতে পারো৷ যিনি তোমাদের অন্ধকার থেকে তাঁর অপূর্ব আলোয় নিয়ে এসেছেন, তোমরা তাঁরই গুণগান কর৷
पশিষ্যচরিত 11:28
তাঁদের মধ্যে আগাব নামে এক ভাববাদী উঠে দাঁড়িয়ে পবিত্র আত্মার প্রেরণায় ভাববাণী করলেন য়ে, ‘সারা জগতে এক মহা দুর্ভিক্ষ আসছে৷ লোকদের খাদ্যের অভাব হবে৷’ সম্রাট ক্লৌদিয়ের সময় এই দুর্ভিক্ষ হয়েছিল৷
রোমীয় 12:1
ভাই ও বোনেরা আমার মিনতি এই, ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে উত্সর্গ কর, তা তাঁর কাছে পবিত্র প্রীতিজনক হোক৷ ঈশ্বরের উপাসনা করার জন্য তোমাদের কাছে এ এক আত্মিক উপায়৷
রোমীয় 15:26
জেরুশালেমে ঈশ্বরের লোকদের মধ্যে য়ে গরীব মানুষরা আছেন তাদের হাতে দেবার জন্য মাকিদনিয়া ও আখায়ার খ্রীষ্ট বিশ্বাসীরা কিছু চাঁদা তুলেছেন৷
করিন্থীয় ১ 3:5
আপল্লো কে? আর পৌলই বা কে? আমরা ঈশ্বরের দাস মাত্র, যাদের দ্বারা তোমরা বিশ্বাসী হয়েছ৷ প্রভু আমাদের এক এক জনকে য়েমন কাজ দিয়েছেন আমরা তেমন করেছি৷
করিন্থীয় ১ 4:1
লোকদের কাছে আমাদের পরিচয় এই হোক য়ে, আমরা খ্রীষ্টের সেবক এবং আমরা ঈশ্বরের নিগূঢ়তত্ত্বরূপ সম্পদের ভারপ্রাপ্ত মানুষ৷
ইসাইয়া 23:18
কিন্তু সে উপার্জনের টাকাপয়সা ধরে রাখতে পারবে না| ব্যবসার লাভের টাকা প্রভুর জন্য সঞ্চিত হবে| যারা প্রভুর সেবা করবে তারাই লভ্য়াংশের টাকা পাবে| সুতরাং প্রভুর দাসরা সুন্দর জামাকাপড় পরবে এবং আশ মিটিযে খাওয়াদাওযা করবে|
করিন্থীয় ২ 11:23
তারা কি খ্রীষ্টের সেবক? এমন গর্ব করা পাগলের মত শোনালেও আমি তাদের থেকে অনেক বেশী খ্রীষ্টের সেবা করছি৷ আমি তাদের থেকে অনেক বেশী কঠোর পরিশ্রম করেছি, তাদের থেকে বহুবার বেশী কারাদণ্ড ভোগ করেছি, অনেকবার চাবুকের মার সহ্য করেছি, অনেকবার মৃত্যুমুখে পড়েছি৷
এফেসীয় 4:11
সেই খ্রীষ্ট লোকদের বরদান করলেন, তাদের কয়েকজনকে প্রেরিত করলেন, আবার কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক, কয়েকজনকে শিক্ষক ও পালক হবার ক্ষমতা দিলেন৷
पপ্রত্যাদেশ 1:6
যীশু আমাদের নিয়ে এক রাজ্য গড়েছেন এবং তাঁর পিতা ঈশ্বরের সেবার জন্য আমাদের যাজক করেছেন৷ যীশুর মহিমা ও পরাক্রম যুগে যুগে স্থাযী হোক্৷ আমেন৷
पপ্রত্যাদেশ 5:10
তুমি তাদের নিয়ে এক রাজ্য গড়েছ ও আমাদের ঈশ্বরের যাজক করেছ আর তারা সমস্ত পৃথিবীতে রাজত্ব করবে৷’
पপ্রত্যাদেশ 20:6
য়ে কেউ এই প্রথম পুনরুত্থানের ভাগী হয় সে ধন্য ও পবিত্র৷ এই সব লোকদের ওপর দ্বিতীয় মৃত্যুর আর কোন কর্তৃত্ত্ব নেই৷ তারা বরং খ্রীষ্টের ও ঈশ্বরের যাজকরূপে তাঁর সঙ্গে হাজার বছর ধরে রাজত্ব করবে৷
করিন্থীয় ২ 6:4
আমরা সব বিষয়ে নিজেদেরকে ঈশ্বরের সেবক বলে প্রমাণ করি৷ আমরা ধৈর্য়ের সঙ্গে দুঃখভোগ করে সবসময় কষ্ট ও নির্য়াতন সহ্য করেছি৷
ইসাইয়া 60:10
অন্য দেশের ছেলেমেয়েরা তোমাদের প্রাচীরগুলো আবার গড়ে তুলবে| তাদের রাজারা তোমাদের সেবা করবে| “আমি যখন তোমাদের উপর রুদ্ধ ছিলাম, তখন আমি তোমাদের শাস্তি দিয়েছিলাম| কিন্তু এখন তোমরা আমার স্বপক্ষে, এবং আমি তোমাদের জন্য করুণাময় হব|
ইসাইয়া 60:16
জাতিগুলি তোমার রয়োজনীয় সব কিছুই দেবে| তুমি হবে মাতৃদু3পাযী শিশুর মতো| কিন্তু তুমি রাজার ধন ‘পান’ করবে| তখন তুমি বুঝবে যে তিনি আমি, প্রভু, যিনি তোমাকে রক্ষা করেন| তুমি জানতে পারবে যাকোবের মহান ঈশ্বর তোমার পরিত্রাতা|
ইসাইয়া 66:12
প্রভু বলেন, “দেখো! আমি তোমাদের শান্তি দেব| শান্তি আসবে নদীর মতো| পৃথিবীর সব জাতির কাছ থেকে আসবে ঐশ্বর্য়| ঐশ্বর্য় আসবে বন্যার জলের মতো| তোমরা শিশুর মতো সেই ‘দুধ’ পান করবে| আমি তোমাদের কোলে তুলে নেব, হাঁটুতে বসিযে দোল খাওয়াব|
এজেকিয়েল 14:11
আমি এটা করব যাতে ইস্রায়েলীয়রা আমাকে আর ছেড়ে না যায়| আর তাহলে আমার লোকরা তাদের পাপে আর নোংরা হবে না| তখন তারা আমার বিশেষ লোক হবে| আর আমি তাদের ঈশ্বর হব|”‘ প্রভু আমার সদাপ্রভু এই সব কথা বলেছেন|