Joshua 19 - BBE (Bengali)

1 And the second heritage came out for the tribe of Simeon by their families; and their heritage was in the middle of the heritage of the children of Judah.তারপর যিহোশূয় শিমিযোনের পরিবারগোষ্ঠীর প্রত্যেক পরিবারকে জমি-জায়গা দিলেন| সে সব জমি ছিল যিহূদার এলাকার ভেতরে|

2 And they had for their heritage Beer-sheba and Shema and Moladahতারা পেয়েছিল বের্-শেবা (শেবাও বলা য়েতে পারে), মোলাদা,

3 And Hazar-shual and Balah and Ezemহত্‌সর-শূযাল, বালা, এত্‌সম,

4 And Eltolad and Bethul and Hormahইল্তোলদ, বথূল, হর্মা,

5 And Ziklag and Beth-marcaboth and Hazar-susahসিক্লগ, বৈত্‌-মর্কাবোত্‌, হত্‌সর-সূষা,

6 And Beth-lebaoth and Sharuhen; thirteen towns with their unwalled places;বৈত্‌-লবাযোত্‌ এবং শারূহণ| চারপাশের মাঠঘাট নিয়ে 13টি শহর|

7 Ain, Rimmon, and Ether and Ashan; four towns with their unwalled places;তারা আরও য়ে সব শহর পেয়েছিল সেগুলো হচ্ছে: ঐন, রিম্মোণ, এখর এবং আশন| চারপাশের মাঠঘাট নিয়ে চারটে শহর| এছাড়া তারা বালত্‌-বের (নেগেভের রামো) পর্য়ন্ত সমস্ত শহরের চারপাশের মাঠ-ঘাট পেল|

8 And all the unwalled places round about these towns as far as Baalath-beer-ramah to the south. This is the heritage of the tribe of Simeon by their families.তাছাড়াও বালত্‌-বের পর্য়ন্ত সমস্ত শহরের চতুর্দিকের মাঠ| তাহলে এই হচ্ছে শিমিযোনের পরিবারগোষ্ঠীর এলাকা| প্রত্যেক পরিবারই জমি-জায়গা পেয়েছিল|

9 The heritage of Simeon was taken out of Judah's stretch of land, for Judah's part was more than they had need of, so the heritage of the children of Simeon was inside their heritage.শিমিযোনের জমির অংশ যিহূদার এলাকার মধ্যেই ছিল| যিহূদার লোকরা দরকারের চেয়ে অনেক বেশী জমি পেয়েছিল| তাই তাদের জমির কিছু অংশ শিমিযোনের লোকরা পেয়েছিল|

10 And the third heritage came out for Zebulun by their families; the limit of their heritage was as far as Sarid;এরপর জমি-জায়গা পেয়েছিল সবূলূন পরিবারগোষ্ঠী| এই গোষ্ঠীর প্রত্যেক পরিবারই পূর্ব প্রতিশ্রুতি মতো জমি-জায়গা পেয়েছিল| সবূলূনের সীমানা ছিল সুদূর সারীদ অবধি|

11 And their limit goes up to the west to Maralah, stretching to Dabbesheth, and to the stream in front of Jokneam;তারপর সীমানাটি পশ্চিম মুখে মারালার দিকে গেছে এবং দব্বেশত্‌ ছুঁযেছে| তারপর সীমা চলে গেছে য়ক্লিযামের উপত্যকা বরাবর|

12 Then turning east from Sarid to the limit of Chisloth-tabor, it goes out to Daberath, and up to Japhia;তারপর সীমানা গেছে পূর্বদিকে বেঁকে সারীদ থেকে কিশ্লোত্‌-তাবোর পর্য়ন্ত, সেখান থেকে দাবরত্‌ আর যাফিযে|

13 And from there it goes on east to Gath-hepher, to Eth-kazin; ending at Rimmon which goes as far as Neah;আরও পূর্বদিকে গাত্‌-হেফর এবং এত্‌-কাত্‌সীনে, শেষ হয়েছে রিম্মোণে| তারপর সীমানা ঘুরে গেছে নেযের দিকে|

14 And the line goes round it on the north to Hannathon, ending at the valley of Iphtah-el;নেযে থেকে আবার বেঁকে গিয়ে উত্তরে হন্নাখোন হয়ে য়িপ্তহেল উপত্যকার দিকে চলে গেছে|

15 And Kattath and Nahalal and Shimron and Idalah and Beth-lehem; twelve towns with their unwalled places.এই চৌহদ্দির মধ্যে য়েসব শহর রয়েছে সেগুলো হচ্ছে কটত্‌, নহলাল, শিম্রোণ, য়িদালা এবং বৈত্‌লেহম| মাঠঘাট নিয়ে মোট 12 টি শহর|

16 This is the heritage of the children of Zebulun by their families, these towns with their unwalled places.এই হল সবূলূনের শহরসমূহ আর মাঠঘাট| এই পরিবারের প্রত্যেকেই এই সব জায়গার ভাগ পেয়েছিল|

17 For Issachar the fourth heritage came out, for the children of Issachar by their families;দেশের চতুর্থ অংশ দেওয়া হয়েছিল ইষাখর পরিবারগোষ্ঠীর| প্রত্যেক পরিবারই জমির ভাগ পেয়েছিল|

18 And their limit was to Jezreel and Chesulloth and Shunemএদের দেওয়া হয়েছিল য়িষ্রিযেল, কনুল্লোত্‌, শূনেন,

19 And Hapharaim and Shion and Anaharathহফারযিম, শীযোন, অনহরত্‌,

20 And Rabbith and Kishion and Ebezরব্বীত্‌, কিশিযোন, এবস,

21 And Remeth and En-gannim and En-haddah and Beth-pazzez;রেমত্‌, ঐন্-গন্নীম, ঐন্-হদ্দা এবং বৈত্‌-পত্‌সেস|

22 And their limit goes as far as Tabor and Shahazimah and Beth-shemesh, ending at Jordan; sixteen towns with their unwalled places.জমির সীমানা হচ্ছে তাবর, শহত্‌সূমা এবং বৈত্‌শেমশ| শেষ হয়েছে যর্দন নদীতে| মোট 16 টি শহর আর তাদের চারপাশের মাঠঘাট|

23 This is the heritage of the tribe of the children of Issachar by their families, these towns with their unwalled places.এই সব শহর ইষাখরের পরিবারগোষ্ঠীকে দেওয়া হয়েছিল| প্রত্যেক পরিবারই জমির ভাগ পেয়েছিল|

24 And the fifth heritage came out for the tribe of Asher by their families.দেশের পঞ্চম ভাগ আশের পরিবারগোষ্ঠীকে দেওয়া হয়েছিল| সকলেই জমির অংশ পেয়েছিল|

25 And their limit was Helkath and Hali and Beten and Achshaphতাদের দেওয়া হয়েছিল হিল্কত্‌, হলী, বেটন, অক্ষক,

26 And Alammelech and Amad and Mishal, stretching to Carmel on the west and Shihor-libnath;অলম্মেলক, অমাদ আর মিশাল|পশ্চিম সীমা গেছে কর্মিল পর্বত এবং শীহোর-লিব্নত্‌ পর্য়ন্ত|

27 Turning to the east to Beth-dagon and stretching to Zebulun and the valley of Iphtah-el as far as Beth-emek and Neiel to the north; on the left it goes as far as Cabulতারপর সীমানা মোড় নিয়েছে পূর্ব মুখে| এটি গেছে বৈত্‌-দাগোন পর্য়ন্ত| এটি সবূলূন এবং য়িপ্তহেল উপত্যকা ছুঁযেছে| তারপর এটি বৈত্‌-এমক এবং নীযেলের উত্তরদিকে চলে গেছে| সীমানাটি কাবুলের উত্তরদিকে বিস্তৃত হয়েছে|

28 And Ebron and Rehob and Hammon and Kanah, to great Zidon;সীমানা গেছে এব্রোণ, রহোব, হম্মোন এবং কান্না| এই ভাবে বৃহত্তর সীদোন অঞ্চল পর্য়ন্ত বিস্তৃত|

29 And the limit goes round to Ramah and the walled town of Tyre and Hosah, ending at the sea by Heleb and Achzib;এরপর সীমানা রামার দক্ষিণদিকে ফিরে গেছে| সীমানাটি এগিয়ে গেছে শক্তিশালী সোর শহর পর্য়ন্ত| তারপর ঘুরে গেছে পশ্চিম দিকে হোষায, শেষ হয়েছে অকষীবের কাছে সমুদ্রে|

30 And Ummah and Aphek and Rehob; twenty-two towns with their unwalled places.তাছাড়া উম্মা, অফেক এবং রহোব এইসব অঞ্চল| মোট 22 টি শহর আর তাদের চারপাশের মাঠঘাট|

31 This is the heritage of the tribe of the children of Asher by their families, these towns with their unwalled places.এই সব শহর আর মাঠঘাট ছিল আশের পরিবারগোষ্ঠীর জন্য| প্রত্যেক পরিবারগোষ্ঠীই জমির অংশ পেয়েছিল|

32 For the children of Naphtali the sixth heritage came out, for the children of Naphtali by their families;দেশের ষষ্ঠ অংশ পেল নপ্তালি পরিবারগোষ্ঠী| প্রত্যেক পরিবারই জমির অংশ পেয়েছিল|

33 And their limit was from Heleph, from the oak-tree in Zaanannim, and Adami-hannekeb and Jabneel, as far as Lakkum, ending at Jordan;তাদের জায়গার সীমানা শুরু হয়েছে সানন্নীমের কাছে একটা বিরাট গাছ থেকে| গাছটা হেলফের কাছে অদামী-নেকব এবং য়কনিয়েলের ভেতর দিয়ে সীমানা লক্কুম হয়ে যর্দন নদীতে শেষ হয়েছে|

34 And turning west to Aznoth-tabor, the limit goes out from there to Hukkok, stretching to Zebulun on the south, and Asher on the west, and Judah at Jordan on the east.সীমাটি অস্ নোত্‌-তাবোরে এসে আবার পশ্চিমদিকে ফেরত্‌ গেছে| এটি হুক্কোকের কাছে উপত্যকা থেকে বেরিয়ে এসেছে| সবূলূন ছিল সীমাটির উত্তর দিকে, আশন ছিল পশ্চিমে| যিহূদাতে যর্দন নদী ছিল সীমাটির পূর্ব সীমা|

35 And the walled towns are Ziddim, Zer, and Hammath, Rakkath, and Chinnerethএই সব সীমানার মধ্যে কয়েকটা শক্তিশালী শহর রয়েছে| সেগুলো হচ্ছে: সিদ্দীম, সের, হম্মত্‌, রক্কত্‌, কিন্নেরত্‌,

36 And Adamah and Ramah and Hazorঅদামা, রামা, হাত্‌সোর,

37 And Kedesh and Edrei and En-Hazorকেদশ, ইদ্রিযী, ঐন্-হাত্‌সোর,

38 And Iron and Migdal-el, Horem and Beth-anath and Beth-shemesh; nineteen towns with their unwalled places.য়িরোণ, মিগ্দল-এল, হোরেম, বৈত্‌-অনাত্‌ এবং বৈত্‌-শেমশ মোট 19 টি শহর এবং চারপাশের মাঠঘাট|

39 This is the heritage of the tribe of the children of Naphtali by their families, these towns with their unwalled places.এইসব শহর আর মাঠঘাট নপ্তালি পরিবারগোষ্ঠীকে দেওয়া হয়েছিল| প্রত্যেক পরিবারগোষ্ঠীই জমির ভাগ পেয়েছিল|

40 For the tribe of Dan by their families the seventh heritage came out;এরপর জমি-জায়গা দেওয়া হল দান পরিবারগোষ্ঠীকে| প্রত্যেক পরিবারগোষ্ঠীই জমি পেয়েছিল|

41 And the limit of their heritage was Zorah and Eshtaol and Ir-shemeshতাদের দেওয়া হয়েছিল এই সব জায়গা: সরা, ইষ্টায়োল, ঈর্-শেমশ,

42 And Shaalabbin and Aijalon and Ithlahশালবীন, অযালোন, য়িত্‌লা,

43 And Elon and Timnah and Ekronএলোন, তিম্না, ইক্রোণ,

44 And Eltekeh and Gibbethon and Baalathইল্তকী, গিব্বথোন, বালত্‌,

45 And Jehud and Bene-berak and Gath-rimmon;য়িহূদ, বনে-বরক, গাত্‌-রিম্মোণ,

46 And on the west was ... opposite Joppa.মেযর্কোণ, রক্কোন এবং যাফোর নিকটবর্তী জায়গাগুলো|

47 (But the limit of the children of Dan was not wide enough for them; so the children of Dan went up and made war on Leshem and took it, putting it to the sword without mercy, and they took it for their heritage and made a place for themselves there, giving it the name of Leshem-dan, after the name of their father, Dan.)কিন্তু দানের লোকদের জায়গা পেতে ঝামেলায পড়তে হয়েছিল| শত্রুরা ছিল শক্তিশালী| তাদের তারা সহজে হারাতে পারে নি| সেই জন্য দানের লোকরা লেশমের সঙ্গে যুদ্ধ করেছিল| লেশম জয় করে তারা সেখানকার লোকদের হত্যা করে| এই ভাবে তারা লেশম শহরে বাস করেছিল| জায়গাটার নাম পাল্টে রাখলো দান| কারণ তাদের পরিবারগোষ্ঠীর পিতৃপুরুষের নাম ছিল দান|

48 This is the heritage of the tribe of the children of Dan by their families, these towns with their unwalled places.এই সব শহর ও মাঠঘাট দান পরিবারগোষ্ঠীকে দেওয়া হয়েছিল| প্রত্যেক পরিবারই জমি-জায়গার ভাগ পেয়েছিল|

49 So the distribution of the land and its limits was complete; and the children of Israel gave Joshua, the son of Nun, a heritage among them;এই ভাবে দলপতিরা জমি-জায়গা ভাগ বাঁটোযারা করে বিভিন্ন পরিবারগোষ্ঠীকে দিয়েছিল| ভাগাভাগির কাজ শেষ হলে সমস্ত ইস্রায়েলবাসী নূনের পুত্র যিহোশূয়কে কিছু জমি দেবে বলে ঠিক করলো|

50 By the orders of the Lord they gave him the town for which he made request, Timnath-serah in the hill-country of Ephraim: there, after building the town, he made his living-place.প্রভু আদেশ দিয়েছিলেন তিনি য়েন এই জমি-জায়গা পান| তাই ইস্রায়েলবাসীরা যিহোশূয়কে দিল পাহাড়ী দেশ ইফ্রয়িমের তিম্নত্‌-সেরহ নামক শহর| এই শহরটা ছিল যিহোশূয়র পছন্দ| তাই শহরটাকে বেশ ভালো করে মজবুত করে তৈরী করে, তিনি সেখানে বাস করতে থাকলেন|

51 These are the heritages which Eleazar the priest and Joshua, the son of Nun, and the heads of families of the tribes of the children of Israel gave out at Shiloh, by the decision of the Lord, at the door of the Tent of meeting. So the distribution of the land was complete.এই ভাবে ইস্রায়েলের সমস্ত পরিবারগোষ্ঠীকে এই সব জায়গা ভাগাভাগি করে দেওয়া হল| যাজক ইলিয়াসর নূনের পুত্র যিহোশূয় এবং প্রত্যেক পরিবারগোষ্ঠীর প্রধানরা জমিজায়গা ভাগাভাগি করার জন্য শীলোতে একত্র হয়েছিলেন| সমাগম তাঁবুর দরজায প্রভুর সামনে তাঁরা সকলে সমবেত হয়েছিল| এই ভাবে তাঁরা জমি-জায়গা ভাগাভাগির কাজ শেষ করেছিলেন|

Bengali Bible