Leviticus 20:1-9 in Bengali

Leviticus 20:1
প্রভু মোশিকে বললেন,

Leviticus 20:2
“তুমি অবশ্যই ইস্রায়েলের লোকদের আরও এই বিষয়গুলি বলো: তোমাদের দেশের কোন মানুষ যদি মোলকের মূর্ত্তির সামনে তার শিশুদের মধ্যে একটিকে উত্সর্গ করে, তবে সেই মানুষটির অবশ্যই প্রাণদণ্ড হবে| যদি সেই ব্যক্তি ইস্রায়েলের নাগরিক হয় বা ইস্রায়েলে বাস করা একজন বিদেশী হয় তাতে কিছু ইস্রায়েলেয আসে না| তোমরা অবশ্যই সেই ব্যক্তিকে পাথর ছুঁড়ে হত্যা করবে|

Leviticus 20:3
“আমি সেই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াব এবং তাকে তার লোকদের কাছ থেকে বিচ্ছিন্ন করব, কারণ সে তার শিশুকে মোলকের উদ্দেশ্যে দিয়েছে| সে আমার পবিত্র নামকে শ্রদ্ধা করেনি এবং আমার পবিত্র স্থানকে অশুচি করেছে|

Leviticus 20:4
“কিন্তু সাধারণ মানুষ সেই ব্যক্তিকে উপেক্ষা করে এবং যে তার শিশুদের মোলককে দিয়েছে তাকে হত্যা না করে,

Leviticus 20:5
“তাহলে আমি সেই ব্যক্তি এবং তার পরিবারের বিরোধিতা এবং তাকে তার লোকদের কাছ থেকে বিচ্ছিন্ন করব| ইস্রায়েলেরা সেই ব্যক্তিকে অনুসরণ করে মোলকের পিছনে ইস্রায়েলে আমি তাদেরও বিচ্ছিন্ন করব|

Leviticus 20:6
“যদি কোন ব্যক্তি ভুতুড়িযা এবং মায়াবীদের কাছে উপদেশের জন্য ইস্রায়েলেয আমি তার বিরোধী হবো| সেই ব্যক্তি আমার প্রতি অবিশ্বাসী, তাই আমি তাকে তার লোকদের কাছ থেকে বিচ্ছিন্ন করব|

Leviticus 20:7
“তোমরা পৃথক হও! নিজেদের পবিত্র করো| কারন আমি পবিত্র! আমিই প্রভু তোমাদের ঈশ্বর!

Leviticus 20:8
আমার বিধিগুলি স্মরণে রাখো এবং মেনে চলো| আমি প্রভু এবং আমিই সেই, যিনি তোমাদের পবিত্র করেন|

Leviticus 20:9
“যদি কোনো মানুষ তার পিতা কিম্বা মাতাকে অভিশাপ দেয়, তার প্রাণদণ্ড হবে| পিতামাতাকে অভিশাপ দিয়েছে বলে সে তার নিজের মৃত্যুর জন্য দাযী!

Bengali Bible