Matthew 11 - YLT (Bengali)

1 And it came to pass, when Jesus ended directing his twelve disciples, he departed thence to teach and to preach in their cities.যীশু তাঁর বারোজন শিষ্যকে এই ভাবে নির্দেশদেওয়া শেষ করলেন৷ এরপর তিনি গালীল শহরে শিক্ষা দেবার ও প্রচার করার জন্য সেখান থেকে চলে গেলেন৷

2 And John having heard in the prison the works of the Christ, having sent two of his disciples,য়োহন (বাপ্তাইজ) কারাগার থেকে খ্রীষ্টের কাজের কথা শুনলেন৷ তখন তিনি তাঁর অনুগামীদের যীশুর কাছে পাঠালেন৷

3 said to him, `Art thou He who is coming, or for another do we look?'অনুগামীরা যীশুকে জিজ্ঞেস করলেন, ‘যার আগমনের কথা ছিল, আপনি কি সেই লোক, না আমরা আর কারও জন্য অপেক্ষা করব?’

4 And Jesus answering said to them, `Having gone, declare to John the things that ye hear and see,এর উত্তরে যীশু তাঁদের বললেন, ‘তোমরা যা শুনছ ও দেখছ, য়োহনকে গিয়ে তা বল

5 blind receive sight, and lame walk, lepers are cleansed, and deaf hear, dead are raised, and poor have good news proclaimed,অন্ধেরা দৃষ্টিশক্তি পাচ্ছে, খোঁড়ারা হাঁটছে, কুষ্ঠরোগীরা আরোগ্য লাভ করছে, কালারা শুনতে পাচ্ছে, মরা মানুষ বেঁচে উঠছে, আর দরিদ্র লোকদের কাছে সুসমাচার প্রচার করা হচ্ছে৷

6 and happy is he who may not be stumbled in me.'ধন্য সেইলোক, আমাকে গ্রহণ করতে যার কোন বাধা নেই৷’

7 And as they are going, Jesus began to say to the multitudes concerning John, `What went ye out to the wilderness to view? -- a reed shaken by the wind?য়োহনের অনুগামীরা যখন চলে যাচ্ছেন, তখন লোকদের উদ্দেশ্য করে যীশু য়োহনের বিষয়ে বলতে শুরু করলেন, ‘তোমরা মরুপ্রান্তরে কি দেখতে গিয়েছিলে? বাতাসে দোলায়মান বেত গাছ?

8 `But what went ye out to see? -- a man clothed in soft garments? lo, those wearing the soft things are in the kings' houses.না, তা নয়৷ তাহলে কি দেখতে গিয়েছিলে? জমকালো পোশাক পরা কোন লোককে? শোন! যাঁরা জমকালো পোশাক পরে তাদের রাজপ্রাসাদে দেখতে পাবে৷

9 `But what went ye out to see? -- a prophet? yes, I say to you, and more than a prophet,তাহলে তোমরা কি দেখবার জন্য গিয়েছিলে? একজন ভাববাদীকে? হ্যাঁ, আমি তোমাদের বলছি, যাকে তোমরা দেখেছ তিনি ভাববাদীর চেয়েও মহান!

10 for this is he of whom it hath been written, Lo, I do send My messenger before thy face, who shall prepare thy way before thee.তিনি সেইলোক যার বিষয়ে শাস্ত্রে লেখা আছে,‘শোন! আমি তোমার আগে আগে আমার এক দূতকে পাঠাচ্ছি৷ সে তোমার জন্য পথ প্রস্তুত করবে৷’মালাখি 3:1

11 Verily I say to you, there hath not risen, among those born of women, a greater than John the Baptist, but he who is least in the reign of the heavens is greater than he.আমি তোমাদের সত্যি বলছি, স্ত্রীলোকের গর্ভে যত মানুষের জন্ম হয়েছে তাদের মধ্যে বাপ্তিস্মদাতা য়োহনের চেয়ে কেউই মহান নয়, তবু স্বর্গরাজ্যের কোন ক্ষুদ্রতম ব্যক্তিও য়োহনের থেকে মহান৷

12 `And, from the days of John the Baptist till now, the reign of the heavens doth suffer violence, and violent men do take it by force,বাপ্তিস্মদাতা য়োহনের সময় থেকে আজ পর্যন্ত স্বর্গরাজ্য ভীষণভাবে আক্রান্ত হচ্ছে৷ আর শক্তিধর লোকরা তা জোরের সাথে অধিকার করতে চেষ্টা করছে৷

13 for all the prophets and the law till John did prophesy,য়োহনের আগমণের পূর্ব পর্যন্ত যা ঘটবে সকল ভাববাদী ও মোশির বিধি-ব্যবস্থার মধ্যে তা বলা হয়েছে৷

14 and if ye are willing to receive `it', he is Elijah who was about to come;তোমরা যদি একথা বিশ্বাস করতে রাজী থাক তবে শোন, এই য়োহনই সেই ভাববাদী এলীয়,য়াঁর আসবার কথা ছিল৷

15 he who is having ears to hear -- let him hear.যার শোনবার মতো কান আছে সে শুনুক৷

16 `And to what shall I liken this generation? it is like little children in market-places, sitting and calling to their comrades,‘আমি কিসের সঙ্গে এই যুগের লোকদের তুলনা করব? এরা এমন একদল ছোট ছেলেমেয়েদের মতো যাঁরা হাটে বসে অন্য ছেলেমেয়েদের ডেকে বলে,

17 and saying, We piped unto you, and ye did not dance, we lamented to you, and ye did not smite the breast.‘আমরা তোমাদের জন্য বাঁশি বাজালাম, তোমরা নাচলে না৷ আমরা শোকের গান গাইলাম, কিন্তু তোমরা বিলাপ করলে না৷’

18 `For John came neither eating nor drinking, and they say, He hath a demon;য়োহন অন্য লোকদের মতো না করলেন আহার, না করলেন পান, আর লোকরা বলে, ‘ওকে ভূতে পেয়েছে৷’

19 the Son of Man came eating and drinking, and they say, Lo, a man, a glutton, and a wine-drinker, a friend of tax-gatherers and sinners, and wisdom was justified of her children.'এরপর মানবপুত্র এসে অন্য লোকদের মতো পান ও আহার করলেন বলে লোকে বলছে, ‘ঐ দেখ! একজন পেটুক ও মদখোর, কর আদায়কারী ও পাপীদের বন্ধু৷’ কিন্তু প্রজ্ঞা তার কাজের দ্বারাইসত্য বলে প্রমাণিত হবে৷’

20 Then began he to reproach the cities in which were done most of his mighty works, because they did not reform.‘য়ে সমস্ত শহরে যীশু বেশীর ভাগ অলৌকিক কাজ করেছিলেন, তাদের তিনি ভর্ত্‌সনা করলেন, কারণ তারা তাদের মন ফেরায় নি৷ তিনি তাদের বললেন,

21 `Wo to thee, Chorazin! wo to thee, Bethsaida! because, if in Tyre and Sidon had been done the mighty works that were done in you, long ago in sackcloth and ashes they had reformed;‘ধিক্ কোরাসীন! ধিক বৈত্‌সৈদা!তোমাদের কি ভয়ঙ্কর দুর্দশাই না হবে! আমি তোমাদের একথা বলছি কারণ, তোমাদের মধ্যে য়ে সব অলৌকিক কাজ আমি করেছি তা যদি সোর ও সীদোনে করা হত, তবে সেখানকার লোকেরা অনেক আগেই তাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে চটের বস্ত্র পরে ছাই মেখে মন-ফিরাতো৷

22 but I say to you, to Tyre and Sidon it shall be more tolerable in a day of judgment than for you.তাই আমি তোমাদের বলছি, বিচারের দিনে তোমাদের থেকে সোর ও সীদোনেরঅবস্থা সহ্য করবার মতো হবে৷

23 `And thou, Capernaum, which unto the heaven wast exalted, unto hades shalt be brought down, because if in Sodom had been done the mighty works that were done in thee, it had remained unto this day;আর য়ে কফরনাহূম তুমি নাকি স্বর্গীয় মহিমায় মণ্ডিত হবে? না! তোমাকে পাতালে নামিয়ে আনা হবে৷ য়ে সমস্ত অলৌকিক কাজ তোমার মধ্যে করা হয়েছে তা যদি সদোমে করা হত তবে সদোম আজও টিকে থাকত৷

24 but I say to you, to the land of Sodom it shall be more tolerable in a day of judgment than to thee.'আমি তোমাদের বলছি, বিচারের দিনে তোমাদের চেয়ে বরং সদোম দেশের দশা অনেক সহনীয় হবে৷

25 At that time Jesus answering said, `I do confess to Thee, Father, Lord of the heavens and of the earth, that thou didst hide these things from wise and understanding ones, and didst reveal them to babes.এই সময় যীশু বললেন, ‘স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমার পিতা, আমি তোমার প্রশংসা করি, কারণ জগতের জ্ঞানী ও পণ্ডিতদের কাছে এসব তত্ত্ব তুমি গোপন রেখে শিশুর মতো সরল লোকদের কাছে তা প্রকাশ করেছ৷

26 Yes, Father, because so it was good pleasure before Thee.হ্যাঁ, পিতা এই ভাবেইতো তুমি এটা করতে চেয়েছিলে৷

27 `All things were delivered to me by my Father, and none doth know the Son, except the Father, nor doth any know the Father, except the Son, and he to whom the Son may wish to reveal `Him'.‘আমার পিতা সব কিছুই আমার হাতে সঁপে দিয়েছেন৷ পিতা ছাড়া পুত্রকে কেউ জানে না; আর পুত্র ছাড়া পিতাকে কেউ জানে না৷ পুত্র যার কাছে পিতাকে প্রকাশ করতে ইচ্ছা করেন সে-ইতাঁকে জানে৷

28 `Come unto me, all ye labouring and burdened ones, and I will give you rest,‘তোমরা যাঁরা শ্রান্ত-ক্লান্ত ও ভারাক্রান্ত মানুষ, তারা আমার কাছে এস, আমি তোমাদের বিশ্রাম দেব৷

29 take up my yoke upon you, and learn from me, because I am meek and humble in heart, and ye shall find rest to your souls,আমার জোয়াল তোমাদের কাঁধে তুলে নাও, আর আমার কাছ থেকে শেখ, কারণ আমি বিনযী ও নম্র, তাতে তোমাদের প্রাণ বিশ্রাম পাবে৷

30 for my yoke `is' easy, and my burden is light.'কারণ আমার দেওয়া জোয়াল বয়ে নেওয়া সহজ ও আমার দেওয়া ভার হাল্কা৷’

Bengali Bible