Micah 1 - WEB (Bengali)
1 The word of Yahweh that came to Micah the Morashtite in the days of Jotham, Ahaz, and Hezekiah, kings of Judah, which he saw concerning Samaria and Jerusalem.প্রভুর বাক্য মীখার কাছে এল| এটা ছিল য়োথম, আহস এবং হিষ্কিয় এই রাজাদের রাজত্বের কাল| এঁরা ছিলেন যিহূদার রাজা| মীখা ছিলেন মোরেষ্টীযের বাসিন্দা| শমরিয়া এবং জেরুশালেমের সম্বন্ধে মীখার এই দর্শন হযেছিল|
2 Hear, you peoples, all of you. Listen, O earth, and all that is therein: And let the Lord Yahweh be witness against you, The Lord from his holy temple.ওহে লোকেরা, তোমরা শোন! পৃথিবী এবং পৃথিবীর সমস্ত জিনিষ, তোমরা শোন! আমার প্রভু সদাপ্রভু তাঁর পবিত্র মন্দির থেকে আসবেন| আমার প্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে আসবেন|
3 For, behold, Yahweh comes forth out of his place, And will come down and tread on the high places of the earth.দেখো, প্রভু তাঁর স্থান হতে বের হযে আসছেন| তিনি পৃথিবীর উচ্চ স্থানগুলির উপর দিয়ে হেঁটে য়াবার জন্য আসছেন|
4 The mountains melt under him, And the valleys split apart, Like wax before the fire, Like waters that are poured down a steep place.তাঁর পাযের তলার পর্বতগুলি গলতে শুরু করবে, য়েমন মোম আগুনের সংস্পর্শে এসে গলে য়ায| উপত্যকাগুলি ফেটে য়াবে এবং উঁচু পাহাড় থেকে পড়া জলের মতো নীচের দিকে বইতে থাকবে|
5 "All this is for the disobedience of Jacob, And for the sins of the house of Israel. What is the disobedience of Jacob? Isn't it Samaria? And what are the high places of Judah? Aren't they Jerusalem?কিন্তু কেন? কারণ হল, যাকোবের পাপ এবং ইস্রাযেল জাতির পাপসমূহ|কি কারণে যাকোব পাপ করল? শমরিয়াই তার কারণ| যিহূদাতে আরাধনা করার উচ্চ স্থান কোথায? জেরুশালেমই কি সেই জায়গা নয!
6 Therefore I will make Samaria like a rubble heap of the field, Like places for planting vineyards; And I will pour down its stones into the valley, And I will uncover its foundations.সেই কারণেই, আমি শমরিয়াকে একটি পাথরের স্তুপ বানিয়ে দেব এবং দ্রাক্ষা ক্ষেতের জন্য তৈরী একটি স্থান| আমি শমরিয়ার পাথরগুলোকে নীচের উপত্যকায় ঠেলে দেব, ফলে কেবল তার ভিতটা পড়ে থাকবে!
7 All her idols will be beaten to pieces, And all her temple gifts will be burned with fire, And all her images I will destroy; For of the hire of a prostitute has she gathered them, And to the hire of a prostitute shall they return."তার সব মূর্ত্তিগুলি টুকরো টুকরো করে ভেঙ্গে দেওয়া হবে| বেশ্যাবৃত্তি করে য়ে অর্থ শমরিয়া রোজগার করেছিল তাও আগুনে পুড়িয়ে দেওয়া হবে| আমি তার সব ভ্রান্ত দেবদেবীর মূর্ত্তিগুলো ধ্বংস করব| কিন্তু কেন? কারণ আমার প্রতি অবিশ্বস্ত হয়ে শমরিয়া তার ধন লাভ করেছে| তাই আমার প্রতি অবিশ্বস্ত লোকেরাই আবার সেই সব নিয়ে নেবে|
8 For this I will lament and wail; I will go stripped and naked; I will howl like the jackals, And moan like the daughters of owls.যা ঘটবে তাতে আমি খুবই দুঃখিত হব| আমি জুতো এবং জামা-কাপড় ছাড়াই যাব| আমি শেয়ালের মতো উচ্চস্বরে চিত্কার করব; পাখির মতো শোক করব|
9 For her wounds are incurable; For it has come even to Judah. It reaches to the gate of my people, Even to Jerusalem.শমরিয়ার ক্ষতের কোন রকম আরোগ্য সম্ভব নয়| তার রোগ (পাপ) যিহূদাতে ছড়িয়েছে| আর তা আমার প্রজাদের দরজার কাছে এসে পৌঁছেছে| শেষে জেরুশালেমের সর্বত্র ছড়াচ্ছে|
10 Don't tell it in Gath, Don't weep at all. At Beth Ophrah{Beth Ophrah means literally "House of Dust."} I have rolled myself in the dust.একথা গাতে বোলো না| আক্কোতে কেঁদো না| বৈত্-লি-অফ্রার ধূলোয় নিজেকে গড়িয়ে দাও|
11 Pass on, inhabitant of Shaphir, in nakedness and shame. The inhabitant of Zaanan won't come out. The wailing of Beth Ezel will take from you his protection.শাফীরে বসবাসকারী তোমরা নগ্ন ও লজ্জিত অবস্থায় রাস্তা পার হও| সাননে বসবাসকারী লোকেরা বাইরে আসবে না| বৈত্-এত্সলের শোক বিগ্রহ তোমাদের কাছ থেকে তার সম্মান নিয়ে নেবে|
12 For the inhabitant of Maroth waits anxiously for good, Because evil has come down from Yahweh to the gate of Jerusalem.ভালো খবর আসবার অপেক্ষায় থেকে মরোতের লোকেরা দুর্বল হয়ে গিয়েছিল| কিন্তু কেন? কারণ ঈশ্বরের, কাছে থেকে জেরুশালেম শহরের দরজায় কিছু খারাপ জিনিস নেমে আসছে|
13 Harness the chariot to the swift steed, inhabitant of Lachish. She was the beginning of sin to the daughter of Zion; For the transgressions of Israel were found in you.হে লাখীশ কন্যা, তুমি রথের সঙ্গে একটি দ্রুতগামী ঘোড়া জুড়ে দাও| সিয়োনের পাপগুলো লাখীশেই আরম্ভ হয়েছিল| কিন্তু কেন? কারণ, তুমি ইস্রাযেলের পাপের পথই অনুসরণ করেছ|
14 Therefore you will give a parting gift to Moresheth-gath. The houses of Achzib will be a deceitful thing to the kings of Israel.সেজন্য তুমি বিদায়ী উপহারগুলো অবশ্যই মোরেষত্-গাত্কে দেবে| অক্য়ীবের বাড়ীগুলো ইস্রাযেলের রাজাদের প্রতারিত করবে|
15 I will yet bring to you, inhabitant of Mareshah, He who is the glory of Israel will come to Adullam.তোমরা য়ারা মারেশাতে বাস করছ, আমি তোমাদের বিরুদ্ধে একজন লোককে আনব| সেই লোকটি তোমাদের অধিকারের জিনিসগুলো নিয়ে নেবে| ইস্রায়েলের মহিমা (ঈশ্বর) অদুল্লমে আসবে|
16 Shave your heads, And cut off your hair for the children of your delight. Enlarge your baldness like the vulture; For they have gone into captivity from you!সেজন্য নিজেদের চুল কেটে ফেল, মাথা টাক করে ফেল| কিন্তু কেন? কারণ তুমি সেই সমস্ত সন্তানদের জন্য কাঁদবে যাদের তুমি ভালোবাসো| তোমাদের চুল কেটে ফেল এবং ঈগলের মতো নিজেদের মাথা টাক করে ফেলে তোমাদের দুঃখপ্রকাশ করো| কিন্তু কেন? কারণ তোমাদের সন্তানদের তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে|
Bengali Bible