Micah 1 - YLT (Bengali)
1 A word of Jehovah that hath been unto Micah the Morashite in the days of Jotham, Ahaz, Hezekiah, kings of Judah, that he hath seen concerning Samaria and Jerusalem:প্রভুর বাক্য মীখার কাছে এল| এটা ছিল য়োথম, আহস এবং হিষ্কিয় এই রাজাদের রাজত্বের কাল| এঁরা ছিলেন যিহূদার রাজা| মীখা ছিলেন মোরেষ্টীযের বাসিন্দা| শমরিয়া এবং জেরুশালেমের সম্বন্ধে মীখার এই দর্শন হযেছিল|
2 Hear, O peoples, all of them! Attend, O earth, and its fulness, And the Lord Jehovah is against you for a witness, The Lord from His holy temple.ওহে লোকেরা, তোমরা শোন! পৃথিবী এবং পৃথিবীর সমস্ত জিনিষ, তোমরা শোন! আমার প্রভু সদাপ্রভু তাঁর পবিত্র মন্দির থেকে আসবেন| আমার প্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে আসবেন|
3 For lo, Jehovah is going out from His place, And He hath come down, And hath trodden on high places of earth.দেখো, প্রভু তাঁর স্থান হতে বের হযে আসছেন| তিনি পৃথিবীর উচ্চ স্থানগুলির উপর দিয়ে হেঁটে য়াবার জন্য আসছেন|
4 Melted have been the mountains under Him, And the valleys do rend themselves, As wax from the presence of fire, As waters cast down by a slope.তাঁর পাযের তলার পর্বতগুলি গলতে শুরু করবে, য়েমন মোম আগুনের সংস্পর্শে এসে গলে য়ায| উপত্যকাগুলি ফেটে য়াবে এবং উঁচু পাহাড় থেকে পড়া জলের মতো নীচের দিকে বইতে থাকবে|
5 For the transgression of Jacob `is' all this, And for the sins of the house of Israel. What `is' the transgression of Jacob? Is it not Samaria? And what the high places of Judah? Is it not Jerusalem?কিন্তু কেন? কারণ হল, যাকোবের পাপ এবং ইস্রাযেল জাতির পাপসমূহ|কি কারণে যাকোব পাপ করল? শমরিয়াই তার কারণ| যিহূদাতে আরাধনা করার উচ্চ স্থান কোথায? জেরুশালেমই কি সেই জায়গা নয!
6 And I have set Samaria for a heap of the field, For plantations of a vineyard, And poured out into a valley her stones, And her foundations I uncover.সেই কারণেই, আমি শমরিয়াকে একটি পাথরের স্তুপ বানিয়ে দেব এবং দ্রাক্ষা ক্ষেতের জন্য তৈরী একটি স্থান| আমি শমরিয়ার পাথরগুলোকে নীচের উপত্যকায় ঠেলে দেব, ফলে কেবল তার ভিতটা পড়ে থাকবে!
7 And all her graven images are beaten down, And all her gifts are burnt with fire, And all her idols I make a desolation, For, from the hire of a harlot she gathered, and unto the hire of a harlot they return.তার সব মূর্ত্তিগুলি টুকরো টুকরো করে ভেঙ্গে দেওয়া হবে| বেশ্যাবৃত্তি করে য়ে অর্থ শমরিয়া রোজগার করেছিল তাও আগুনে পুড়িয়ে দেওয়া হবে| আমি তার সব ভ্রান্ত দেবদেবীর মূর্ত্তিগুলো ধ্বংস করব| কিন্তু কেন? কারণ আমার প্রতি অবিশ্বস্ত হয়ে শমরিয়া তার ধন লাভ করেছে| তাই আমার প্রতি অবিশ্বস্ত লোকেরাই আবার সেই সব নিয়ে নেবে|
8 For this I lament and howl, I go spoiled and naked, I make a lamentation like dragons, And a mourning like daughters of an ostrich.যা ঘটবে তাতে আমি খুবই দুঃখিত হব| আমি জুতো এবং জামা-কাপড় ছাড়াই যাব| আমি শেয়ালের মতো উচ্চস্বরে চিত্কার করব; পাখির মতো শোক করব|
9 For mortal `are' her wounds, For it hath come unto Judah, It hath come to a gate of My people -- to Jerusalem.শমরিয়ার ক্ষতের কোন রকম আরোগ্য সম্ভব নয়| তার রোগ (পাপ) যিহূদাতে ছড়িয়েছে| আর তা আমার প্রজাদের দরজার কাছে এসে পৌঁছেছে| শেষে জেরুশালেমের সর্বত্র ছড়াচ্ছে|
10 In Gath tell ye not -- in Acco weep not, In Beth-Aphrah, in dust roll thyself.একথা গাতে বোলো না| আক্কোতে কেঁদো না| বৈত্-লি-অফ্রার ধূলোয় নিজেকে গড়িয়ে দাও|
11 Pass over for thee, O inhabitant of Shaphir, Naked one of shame. Not gone out hath the inhabitant of Zaanan, The lamentation of Beth-Ezel doth take from you its standing.শাফীরে বসবাসকারী তোমরা নগ্ন ও লজ্জিত অবস্থায় রাস্তা পার হও| সাননে বসবাসকারী লোকেরা বাইরে আসবে না| বৈত্-এত্সলের শোক বিগ্রহ তোমাদের কাছ থেকে তার সম্মান নিয়ে নেবে|
12 For stayed for good hath the inhabitant of Maroth, For evil hath come down from Jehovah to the gate of Jerusalem.ভালো খবর আসবার অপেক্ষায় থেকে মরোতের লোকেরা দুর্বল হয়ে গিয়েছিল| কিন্তু কেন? কারণ ঈশ্বরের, কাছে থেকে জেরুশালেম শহরের দরজায় কিছু খারাপ জিনিস নেমে আসছে|
13 Bind the chariot to a swift beast, O inhabitant of Lachish, The beginning of sin `is' she to the daughter of Zion, For in thee have been found the transgressions of Israel.হে লাখীশ কন্যা, তুমি রথের সঙ্গে একটি দ্রুতগামী ঘোড়া জুড়ে দাও| সিয়োনের পাপগুলো লাখীশেই আরম্ভ হয়েছিল| কিন্তু কেন? কারণ, তুমি ইস্রাযেলের পাপের পথই অনুসরণ করেছ|
14 Therefore thou givest presents to Moresheth-Gath, The houses of Achzib become a lying thing to the kings of Israel.সেজন্য তুমি বিদায়ী উপহারগুলো অবশ্যই মোরেষত্-গাত্কে দেবে| অক্য়ীবের বাড়ীগুলো ইস্রাযেলের রাজাদের প্রতারিত করবে|
15 Yet the possessor I do bring in to thee, O inhabitant of Mareshah, To Adullam come in doth the honour of Israel.তোমরা য়ারা মারেশাতে বাস করছ, আমি তোমাদের বিরুদ্ধে একজন লোককে আনব| সেই লোকটি তোমাদের অধিকারের জিনিসগুলো নিয়ে নেবে| ইস্রায়েলের মহিমা (ঈশ্বর) অদুল্লমে আসবে|
16 Make bald and shave, for thy delightful sons, Enlarge thy baldness as an eagle, For they have removed from thee!সেজন্য নিজেদের চুল কেটে ফেল, মাথা টাক করে ফেল| কিন্তু কেন? কারণ তুমি সেই সমস্ত সন্তানদের জন্য কাঁদবে যাদের তুমি ভালোবাসো| তোমাদের চুল কেটে ফেল এবং ঈগলের মতো নিজেদের মাথা টাক করে ফেলে তোমাদের দুঃখপ্রকাশ করো| কিন্তু কেন? কারণ তোমাদের সন্তানদের তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে|
Bengali Bible