Micah 5 - DBY (Bengali)

1 Now gather thyself in troops, O daughter of troops; he hath laid siege against us: they shall smite the judge of Israel with a rod upon the cheek.এখন, ওহে শক্তিশালী শহর, তোমাদের সৈন্যদের একত্রিত কর| তারা তাদের লাঠি দিয়ে ইস্রাযেলের বিচারকের গালে আঘাত করবে|

2 (And thou, Bethlehem Ephratah, little to be among the thousands of Judah, out of thee shall he come forth unto me [who is] to be Ruler in Israel: whose goings forth are from of old, from the days of eternity.)কিন্তু বৈত্‌লেহম-ইফ্রাথা, তুমি যিহূদার সবচেয়ে ছোট শহর| তোমার পরিবার গোনার পক্ষে খুবই ছোট| কিন্তু আমার জন্য়ে “ইস্রাযেলের শাসক” তোমার মধ্য থেকেই বেরিয়ে আসবে| তার উত্পত্তি প্রাচীনকাল থেকে বহু প্রাচীনকাল থেকে|

3 Therefore will he give them up, until the time when she which travaileth shall have brought forth: and the residue of his brethren shall return unto the children of Israel.অতএব যতদিন না ঐ স্ত্রীলোকটি তার শিশু, প্রতিশ্রুত রাজাকে জন্ম দেয় ততদিন প্রভু তাঁর লোকেদের ছেড়ে দেবেন| তাদের বাকি ভাইয়েরা ইস্রায়েলের লোকেদের কাছে ফিরে আসবে|

4 And he shall stand and feed [his flock] in the strength of Jehovah, in the majesty of the name of Jehovah his God. And they shall abide; for now shall he be great even unto the ends of the earth.তারপর ইস্রায়েলের শাসক প্রভুর শক্তির ওপর এবং প্রভু, তার ঈশ্বরের চমত্কার নামের ওপর নির্ভর করবে ও তার মেষের পালকে খাওয়াবে| সেখানে শান্তি থাকবে| কারণ সেই সমযে তাঁর মহিমা পৃথিবীর শেষ প্রান্ত পর্য়ন্ত পৌঁছবে|

5 And this [man] shall be Peace. When the Assyrian shall come into our land, and when he shall tread in our palaces, then shall we raise against him seven shepherds, and eight princes of men.সেখানে শান্তি বিরাজ করবে| হ্যাঁ, অশূরীয় সৈন্যরা আমাদের দেশ আক্রমণ করবে এবং আমাদের দূর্গগুলিকে পদদলিত করবে| কিন্তু ইস্রাযেলের শাসক সাতজন মেষপালক ও আটজন নেতা মনোনীত করবেন|

6 And they shall waste the land of Asshur with the sword, and the land of Nimrod in the entrances thereof; and he shall deliver [us] from the Assyrian, when he cometh into our land, and when he treadeth within our borders.তারা একটি তরবারি দিয়ে অশূরীয়দের শাসন করবে| তারা তরবারি হাতে নিয়ে নিম্রোদের দেশ শাসন করবে| ওই লোকেদের শাসন করার জন্য তারা তরবারি ব্যবহার করবে| তখন ইস্রায়েলের শাসক আমাদের সেই অশূরীয়দের হাত থেকে রক্ষা করবেন; য়ারা আমাদের দেশকে পদদলিত করতে আসবে|

7 And the remnant of Jacob shall be in the midst of many peoples as dew from Jehovah, as showers upon the grass, that tarrieth not for man, neither waiteth for the sons of men.তখন যাকোব পরিবারে বেঁচে থাকা লোকেরা বহু জাতির মধ্যে ছড়িয়ে পড়বে| তারা হবে ঈশ্বরের কাছ থেকে আসা শিশির বিন্দুর মত য়া কারো ওপর নির্ভর করে না| তারা হবে ঘাসের উপর পড়া বৃষ্টির মতো য়ার কারো জন্য অপেক্ষা করার প্রযোজন হয না|

8 And the remnant of Jacob shall be among the nations, in the midst of many peoples, as a lion among the beasts of the forest, as a young lion among the flocks of sheep: who, if he go through, treadeth down, and teareth in pieces, and there is none to deliver.জাতিগণের মধ্যে যাকোব পরিবারের অবশিষ্টাংশ য়ারা, তারা অরণ্যে বন্য জন্তুদের মধ্যে সিংহের মত হবে| মেষপালের মধ্যে য়ুব সিংহ য়েমন তাদের তেমনই দেখাবে| য়খন সিংহ তাদের মধ্য দিয়ে যায় তখন সে তার যেখানে খুশী হয সেখানে যায়| সে য়দি কোন পশুকে আক্রমণ করে তবে কেউ সেই পশুকে রক্ষা করতে পারবে না| অবশিষ্টাংশের অবস্থাও ঐরকমই হবে|

9 Thy hand shall be lifted up upon thine adversaries, and all thine enemies shall be cut off.তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে তোমাদের হাত তুলবে এবং তাদের ধ্বংস করবে|

10 And it shall come to pass in that day, saith Jehovah, that I will cut off thy horses out of the midst of thee, and I will destroy thy chariots.প্রভু বলেছেন, “সেই সমযে, আমি তোমাদের ঘোড়াগুলোকে নিযে নেব এবং তোমাদের রথগুলো ধ্বংস করব|

11 And I will cut off the cities of thy land, and overthrow all thy strongholds.তোমাদের রাজ্য়ের শহরগুলিকে আমি ধ্বংস করব| আমি তোমাদের দুর্গগুলি উপড়ে ফেলব|

12 And I will cut off sorceries out of thy hand; and thou shalt have no soothsayers.তোমরা আর কোন য়াদু দেখানোর চেষ্টা করবে না| ভবিষ্যত্‌ বলার জন্য়ে তোমরা আর বেশী কাউকে পাবে না|

13 Thy graven images also will I cut off, and thy statues out of the midst of thee; and thou shalt no more bow down to the work of thy hands.তোমাদের মূর্ত্তিগুলো য়েগুলো তোমরা ভুলভাবে খচিত করেছে সেগুলো আমি ধ্বংস করব| তোমাদের মূর্ত্তিগুলোকে মনে রাখবার জন্য় য়ে পাথরগুলোকে খাড়া করেছ সেগুলো আমি ভেঙ্গে চুরমার করে দেব| তোমাদের হাতে গড়া আর কোন জিনিসই তোমরা পূজা করবে না|

14 And I will pluck up thine Asherahs out of the midst of thee, and I will destroy thy cities.পূজার নিমিত্ত আশেরার খুঁটিগুলোকে আমি ধ্বংস করব| আমি তোমাদের শহরগুলি ধ্বংস করব|

15 And I will execute vengeance in anger and in fury upon the nations, such as they have not heard of.কিছু জাতি আমাকে মানতে অস্বীকার করে| তাই ঐ জাতিগুলির বিরুদ্ধে আমি আমার ক্রোধ দেখাব এবং প্রতিশোধ নেব|”

Bengali Bible