Psalm 88 - KJV (Bengali)

1 O lord God of my salvation, I have cried day and night before thee:প্রভু ঈশ্বর, আপনিই আমার পরিত্রাতা| দিন রাত্রি ধরে আমি আপনার কাছে প্রার্থনা করছি|

2 Let my prayer come before thee: incline thine ear unto my cry;আমার প্রার্থনার দিকে মনোযোগ দিন| করুণার জন্য আমার প্রার্থনা শুনুন|

3 For my soul is full of troubles: and my life draweth nigh unto the grave.আমার আত্মা এই যন্ত্রণায় অনেক কষ্ট পেয়েছে! খুব তাড়াতাড়ি আমি মারা যাবো|

4 I am counted with them that go down into the pit: I am as a man that hath no strength:ইতিমধ্যেই লোকরা আমার সঙ্গে সেই রকম আচরণ শুরু করেছে, যা একজন মৃতের প্রতি করা হয়, অথবা একজন লোক য়ে বেঁচে থাকার পক্ষে খুব দুর্বল তার সঙ্গে য়েমন ব্যবহার করা হয়|

5 Free among the dead, like the slain that lie in the grave, whom thou rememberest no more: and they are cut off from thy hand.ওরা মৃতদের মধ্যে আমাকে খোঁজে| আমি সেই মৃত লোকের মত কবরে পড়ে আছি, য়ে মৃত লোককে আপনি ভুলে গেছেন, য়ে আপনার থেকে এবং আপনার যত্ন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে|

6 Thou hast laid me in the lowest pit, in darkness, in the deeps.আপনি আমাকে মাটির সেই গর্তে পুরে দিয়েছেন| হ্যাঁ, আপনি আমাকে অন্ধকারে নিক্ষেপ করেছেন|

7 Thy wrath lieth hard upon me, and thou hast afflicted me with all thy waves. Selah.হে ঈশ্বর, আপনি আমার প্রতি ক্রোধান্তিত ছিলেন এবং আপনি আমায় শাস্তি দিয়েছেন|

8 Thou hast put away mine acquaintance far from me; thou hast made me an abomination unto them: I am shut up, and I cannot come forth.আপনি আমার বন্ধুদের আমায় ছেড়ে য়েতে বাধ্য করেছেন| অচ্ছুত লোকের মত ওরা সবাই আমাকে এড়িয়ে যায়| আমি গৃহবন্দী হয়ে আছি, আমি বাইরে য়েতে পারি না|

9 Mine eye mourneth by reason of affliction: LORD, I have called daily upon thee, I have stretched out my hands unto thee.যন্ত্রণায় কেঁদে কেঁদে আমার চোখ টন্টন্ করছে| প্রভু, সারাক্ষণ আমি আপনার কাছে প্রার্থনা করি! প্রার্থনার সময় আমার দুটি বাহু আমি আপনার দিকে তুলে ধরি|

10 Wilt thou shew wonders to the dead? shall the dead arise and praise thee? Selah.প্রভু, আপনি কি মৃত লোকদের জন্য অলৌকিক কাজসমূহ করেন? প্রেতরা কি জেগে উঠে আপনার প্রশংসা করে? না!

11 Shall thy lovingkindness be declared in the grave? or thy faithfulness in destruction?কবরে থাকা লোকরা কি আপনার সত্য প্রেম সম্বন্ধে কথা বলতে পারে? মৃত্যুর জগতে থাকা লোকেরা কি আপনার বিশ্বস্ততার কথা বলতে পারে? না!

12 Shall thy wonders be known in the dark? and thy righteousness in the land of forgetfulness?য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় আপনি করেন, অন্ধকারে থাকা মৃতরা তা দেখতে পায় না| বিস্মৃতির দেশে মৃত লোকেরা আপনার ধার্ম্মিকতার কথা বলতে পারে না|

13 But unto thee have I cried, O LORD; and in the morning shall my prayer prevent thee.প্রভু, আমাকে সাহায্য করার জন্য আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি! প্রত্যেকদিন উষাকালে আমি আপনার কাছে প্রার্থনা করি|

14 LORD, why castest thou off my soul? why hidest thou thy face from me?প্রভু কেন আপনি আমায় ত্যাগ করেছেন? কেন আপনি আমার কথা শুনতে পান না?

15 I am afflicted and ready to die from my youth up: while I suffer thy terrors I am distracted.তরুণ বযস থেকেই আমি অসুস্থ ও দুর্বল| আমি আপনার ক্রোধ ভোগ করেছি| আমি আপনার ক্রোধের শিকার হয়েছি| আমি অসহায়!

16 Thy fierce wrath goeth over me; thy terrors have cut me off.প্রভু, আপনার ক্রোধ আমাকে ধ্বংস করেছে|

17 They came round about me daily like water; they compassed me about together.জ্বালা-যন্ত্রণা আমার নিত্যসঙ্গী| আমার মনে হচ্ছে য়েন, আমি আমার জ্বালা-যন্ত্রণায় ডুবে যাচ্ছি|

18 Lover and friend hast thou put far from me, and mine acquaintance into darkness.প্রভু, আমার প্রিযজন ও বন্ধুদের থেকে আপনি আমার বিচ্ছিন্ন করেছেন| একমাত্র অন্ধকারই আমার সঙ্গী হওয়ার জন্য অবশিষ্ট রয়েছে|

Bengali Bible