Psalm 88 - WEB (Bengali)

1 > Yahweh, the God of my salvation, I have cried day and night before you.প্রভু ঈশ্বর, আপনিই আমার পরিত্রাতা| দিন রাত্রি ধরে আমি আপনার কাছে প্রার্থনা করছি|

2 Let my prayer enter into your presence. Turn your ear to my cry.আমার প্রার্থনার দিকে মনোযোগ দিন| করুণার জন্য আমার প্রার্থনা শুনুন|

3 For my soul is full of troubles. My life draws near to Sheol.আমার আত্মা এই যন্ত্রণায় অনেক কষ্ট পেয়েছে! খুব তাড়াতাড়ি আমি মারা যাবো|

4 I am counted among those who go down into the pit. I am like a man who has no help,ইতিমধ্যেই লোকরা আমার সঙ্গে সেই রকম আচরণ শুরু করেছে, যা একজন মৃতের প্রতি করা হয়, অথবা একজন লোক য়ে বেঁচে থাকার পক্ষে খুব দুর্বল তার সঙ্গে য়েমন ব্যবহার করা হয়|

5 Set apart among the dead, Like the slain who lie in the grave, Whom you remember no more. They are cut off from your hand.ওরা মৃতদের মধ্যে আমাকে খোঁজে| আমি সেই মৃত লোকের মত কবরে পড়ে আছি, য়ে মৃত লোককে আপনি ভুলে গেছেন, য়ে আপনার থেকে এবং আপনার যত্ন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে|

6 You have laid me in the lowest pit, In the darkest depths.আপনি আমাকে মাটির সেই গর্তে পুরে দিয়েছেন| হ্যাঁ, আপনি আমাকে অন্ধকারে নিক্ষেপ করেছেন|

7 Your wrath lies heavily on me. You have afflicted me with all your waves. Selah.হে ঈশ্বর, আপনি আমার প্রতি ক্রোধান্তিত ছিলেন এবং আপনি আমায় শাস্তি দিয়েছেন|

8 You have taken my friends from me. You have made me an abomination to them. I am confined, and I can't escape.আপনি আমার বন্ধুদের আমায় ছেড়ে য়েতে বাধ্য করেছেন| অচ্ছুত লোকের মত ওরা সবাই আমাকে এড়িয়ে যায়| আমি গৃহবন্দী হয়ে আছি, আমি বাইরে য়েতে পারি না|

9 My eyes are dim from grief. I have called on you daily, Yahweh. I have spread out my hands to you.যন্ত্রণায় কেঁদে কেঁদে আমার চোখ টন্টন্ করছে| প্রভু, সারাক্ষণ আমি আপনার কাছে প্রার্থনা করি! প্রার্থনার সময় আমার দুটি বাহু আমি আপনার দিকে তুলে ধরি|

10 Do you show wonders to the dead? Do the dead rise up and praise you? Selah.প্রভু, আপনি কি মৃত লোকদের জন্য অলৌকিক কাজসমূহ করেন? প্রেতরা কি জেগে উঠে আপনার প্রশংসা করে? না!

11 Is your loving kindness declared in the grave? Or your faithfulness in Destruction?কবরে থাকা লোকরা কি আপনার সত্য প্রেম সম্বন্ধে কথা বলতে পারে? মৃত্যুর জগতে থাকা লোকেরা কি আপনার বিশ্বস্ততার কথা বলতে পারে? না!

12 Are your wonders made known in the dark? Or your righteousness in the land of forgetfulness?য়ে সব আশ্চর্য়্য় কার্য়্য় আপনি করেন, অন্ধকারে থাকা মৃতরা তা দেখতে পায় না| বিস্মৃতির দেশে মৃত লোকেরা আপনার ধার্ম্মিকতার কথা বলতে পারে না|

13 But to you, Yahweh, I have cried. In the morning, my prayer comes before you.প্রভু, আমাকে সাহায্য করার জন্য আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি! প্রত্যেকদিন উষাকালে আমি আপনার কাছে প্রার্থনা করি|

14 Yahweh, why do you reject my soul? Why do you hide your face from me?প্রভু কেন আপনি আমায় ত্যাগ করেছেন? কেন আপনি আমার কথা শুনতে পান না?

15 I am afflicted and ready to die from my youth up. While I suffer your terrors, I am distracted.তরুণ বযস থেকেই আমি অসুস্থ ও দুর্বল| আমি আপনার ক্রোধ ভোগ করেছি| আমি আপনার ক্রোধের শিকার হয়েছি| আমি অসহায়!

16 Your fierce wrath has gone over me. Your terrors have cut me off.প্রভু, আপনার ক্রোধ আমাকে ধ্বংস করেছে|

17 They came around me like water all day long. They completely engulfed me.জ্বালা-যন্ত্রণা আমার নিত্যসঙ্গী| আমার মনে হচ্ছে য়েন, আমি আমার জ্বালা-যন্ত্রণায় ডুবে যাচ্ছি|

18 You have put lover and friend far from me, And my friends into darkness.প্রভু, আমার প্রিযজন ও বন্ধুদের থেকে আপনি আমার বিচ্ছিন্ন করেছেন| একমাত্র অন্ধকারই আমার সঙ্গী হওয়ার জন্য অবশিষ্ট রয়েছে|

Bengali Bible