Revelation 22 - DBY (Bengali)

1 And he shewed me a river of water of life, bright as crystal, going out of the throne of God and of the Lamb.পরে তিনি আমাকে জীবনদাযী জলের একটি নদী দেখালেন৷ এই নদী স্ফটিকের মতো স্বচ্ছ, তা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন থেকে বয়ে চলেছে৷

2 In the midst of its street, and of the river, on this side and on that side, [the] tree of life, producing twelve fruits, in each month yielding its fruit; and the leaves of the tree for healing of the nations.নদীটি নগরের রাজপথের মাঝখান দিয়ে বয়ে চলেছে৷ নদীর তীরেই জীবনবৃক্ষ আছে৷ বছরের বারো মাসই তাতে বারো বার ফল ধরে, প্রতি মাসে নতুন নতুন ফল হয়৷ সেই জীবন বৃক্ষের পাতা জাতিবৃন্দের আরোগ্য দায়ক৷

3 And no curse shall be any more; and the throne of God and of the Lamb shall be in it; and his servants shall serve him,নগরীতে অভিশপ্ত কোন কিছুই থাকবে না, সেখানে অধিষ্ঠিত থাকবে ঈশ্বর ও মেষশাবকের সিংহাসন৷ সেখানে ঈশ্বরের দাসরা তাঁর উপাসনা করবে,

4 and they shall see his face; and his name [is] on their foreheads.তারা তাঁর শ্রীমুখ দর্শন করবে; আর ঈশ্বরের নাম তাদের কপালে লেখা থাকবে৷

5 And night shall not be any more, and no need of a lamp, and light of [the] sun; for [the] Lord God shall shine upon them, and they shall reign to the ages of ages.সেখানে রাত্রি আর হবে না, প্রদীপের আলো বা সূর্যের আলোর কোন প্রযোজন হবে না, কারণ প্রভু ঈশ্বর তখন সবার ওপর তাঁর আলো ছড়িয়ে দেবেন; আর তারা যুগে যুগে চিরকাল রাজার মত রাজত্ব করবে৷

6 And he said to me, These words [are] faithful and true; and [the] Lord God of the spirits of the prophets has sent his angel to shew to his bondmen the things which must soon come to pass.তখন স্বর্গদূত আমায় বললেন, ‘এই সমস্ত কথা সত্য ও বিশ্বাসয়োগ্য৷ প্রভু, যিনি সেই ভাববাদীদের আত্মার ঈশ্বর, তিনি তাঁর স্বর্গদূতকে পাঠিয়েছেন তাঁর দাসদের সেই সবকিছু দেখাবার জন্য, যা শীঘ্রই ঘটবে৷’

7 And behold, I come quickly. Blessed [is] he who keeps the words of the prophecy of this book.‘শোন, আমি শিগ্গির আসছি৷ ধন্য সেই জন, য়ে এই পুস্তকের লিখিত ভাববাণী পালন করে৷’

8 And I, John, [was] he who heard and saw these things. And when I heard and saw, I fell down to do homage before the feet of the angel who shewed me these things.আমি য়োহন এই সব দেখলাম ও শুনলাম৷ এইসব দেখা ও শোনার পর, য়ে দূত আমাকে এই সব দেখাচ্ছিলেন, তাঁর আরাধনার জন্য আমি তাঁর পায়ের ওপর উপুড় হয়ে পড়লাম৷

9 And he says to me, See [thou do it] not. I am thy fellow-bondman, and [the fellow-bondman] of thy brethren the prophets, and of those who keep the words of this book. Do homage to God.তিনি তখন আমায় বললেন, ‘আমার উপাসনা করো না! আমি তোমার ও তোমার ভাইদের অর্থাত্ ভাববাদীদের মত একজন দাস৷ আমি সেই সমস্ত লোকের মত যাঁরা এই পুস্তকের বাক্য মেনে চলে৷ একমাত্র ঈশ্বরেরই উপাসনা কর৷’

10 And he says to me, Seal not the words of the prophecy of this book. The time is near.সেই স্বর্গদূত আমাকে আরো বললেন, ‘তুমি এই পুস্তকের ভাববাণীগুলি গোপন রেখো না, সে সব কথা পূর্ণ হবার সময় হয়ে এসেছে৷

11 Let him that does unrighteously do unrighteously still; and let the filthy make himself filthy still; and let him that is righteous practise righteousness still; and he that is holy, let him be sanctified still.য়ে অন্যায় করছে, সে আরো অন্যায় করুক; আর য়ে কলুষিত, সে কলুষিত থাকুক৷ য়ে ধার্মিক সে এর পরে আরো ধর্মাচরণ করুক; আর য়ে পবিত্র সে আরো পবিত্র হোক্৷’

12 Behold, I come quickly, and my reward with me, to render to every one as his work shall be.‘শোন! আমি শিগ্গির আসছি! আমি দেবার জন্য পুরস্কার নিয়ে আসছি, যার য়েমন কাজ সেই অনুসারে সে পুরস্কার পাবে৷

13 *I* [am] the Alpha and the Omega, [the] first and [the] last, the beginning and the end.আমি আল্ফাও ওমেগা, প্রথম ও শেষ, আদি ও অন্ত৷

14 Blessed [are] they that wash their robes, that they may have right to the tree of life, and that they should go in by the gates into the city.‘যাঁরা তাদের পোশাক ধোয় তারা ধন্য৷ তারা জীবন বৃক্ষের ফল খাবার অধিকারী হবে ও সকল দ্বার দিয়ে নগরে প্রবেশ করতে পারবে৷

15 Without [are] the dogs, and the sorcerers, and the fornicators, and the murderers, and the idolaters, and every one that loves and makes a lie.আর নগরের বাইরে আছে সেই সব কুকুররা, যাঁরা মায়াবী, লম্পট, খুনে, প্রতিমাপূজক, আর যাঁরা মিথ্যা বলতে ভালবাসে ও মিথ্যা কথা বলে৷

16 *I* Jesus have sent mine angel to testify these things to you in the assemblies. *I* am the root and offspring of David, the bright [and] morning star.আমি যীশু, আমি আমার স্বর্গদূতকে পাঠালাম য়েন সে মণ্ডলীদের জন্য তোমাকে এসব কথা বলে৷ আমি দাযূদের মূল ও বংশধর৷ আমি উজ্জ্বল প্রভাতী তারা৷’

17 And the Spirit and the bride say, Come. And let him that hears say, Come. And let him that is athirst come; he that will, let him take [the] water of life freely.আত্মা ও বধূ বলছেন, ‘এস!’ য়ে একথা শোনে সেও বলুক, ‘এস!’ আর য়ে পিপাসিত সেও আসুক৷ য়ে চায় সে এসে বিনামূল্যে জীবন জল পান করুক৷

18 *I* testify to every one who hears the words of the prophecy of this book, If any one shall add to these things, God shall add to him the plagues which are written in this book.এই পুস্তকের সব ভাববাণী যাঁরা শুনবে, আমি তাদের দৃঢ়ভাবে বলছি, এই পুস্তকে যা কিছু লেখা হল, কেউ যদি তার সঙ্গে কিছু য়োগ করে তবে ঈশ্বর এই পুস্তকে য়ে সব সন্তাপের উল্লেখ আছে তা তার জীবনে য়োগ করবেন৷

19 And if any one take from the words of the book of this prophecy, God shall take away his part from the tree of life, and out of the holy city, which are written in this book.কেউ যদি এই ভাববাণী পুস্তকের বাক্য থেকে কিছু বাদ দেয়, তবে ঈশ্বর এই পুস্তকে য়ে জীবনবৃক্ষের কথা লেখা আছে তা থেকে ও পবিত্র নগর থেকে তার অংশ বাদ দেবেন৷

20 He that testifies these things says, Yea, I come quickly. Amen; come, Lord Jesus.যীশু যিনি বলছেন এই বিষয়গুলি সত্য, এখন তিনিই বলছেন, ‘হ্যাঁ, আমি শিগ্গির আসছি৷’আমেন৷ এস, প্রভু যীশু!

21 The grace of the Lord Jesus Christ [be] with all the saints.প্রভু যীশুর অনুগ্রহ তাঁর সকল লোকের সহবর্তী হোক্৷

Bengali Bible