Zephaniah 1:6 কিছু লোক প্রভুর পথ থেকে সরে গিয়েছিল| তারা আমাকে অনুসরণ করা ছেড়েছে| ঐ লোকেরা প্রভুর কাছ থেকে আর সাহায্য চায় না| সেজন্য আমি ঐসব লোকেদের সেই জায়গা থেকে দূর করে দেব|”
Zephaniah 1:6 in Other Translations
King James Version (KJV) And them that are turned back from the LORD; and those that have not sought the LORD, nor enquired for him.
American Standard Version (ASV) and them that are turned back from following Jehovah; and those that have not sought Jehovah, nor inquired after him.
Bible in Basic English (BBE) And those who are turned back from going after the Lord, and those who have not made prayer to the Lord or got directions from him.
Darby English Bible (DBY) and them that turn back from after Jehovah, and that do not seek Jehovah, nor inquire for him.
World English Bible (WEB) those who have turned back from following Yahweh, and those who haven't sought Yahweh nor inquired after him.
Young's Literal Translation (YLT) And those removing from after Jehovah, And who have not sought Jehovah, nor besought Him.
Read Full Chapter :
Zephaniah 1
Cross Reference
ইসাইয়া 1:4
ওহে পাপিষ্ঠ জাতি, অপরাধে ভারগ্রস্ত লোকরা! তারা দুষ্ট পরিবারের মন্দ সন্তানদের মতো| তারা তাদের প্রভুকে ত্যাগ করেছে| তারা ইস্রায়েলের পবিত্র জনটিকে বাতিল করেছে| তারা তাঁর থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়ে গেছে|
যেরেমিয়া 2:13
“আমার দেশের লোকরা দুটি ভুল কাজ করেছে| প্রথমতঃ যদিও আমি একটি জীবন্ত জলের ঝর্ণা তবু তারা আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে| আমিই জলের অস্তিত্ব| দ্বিতীয়তঃ তারা নিজেদের জন্য কূপ খনন করেছে| (তারা ভিন্ন দেবতার উপর আস্থা রেখেছে|) কিন্তু সেগুলি ভাঙ্গা কূপ| জলাধার হতে পারে না|
যেরেমিয়া 15:6
জেরুশালেম, তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে|” এই হল প্রভুর বার্তা| “বারবার তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো| তাই আমি তোমাকে শাস্তি দেব এবং ধ্বংস করব| তোমার শাস্তি পিছোতে পিছোতে আমি ক্লান্ত|
যেরেমিয়া 2:17
এই ক্ষতির কারণ তোমরা নিজেরাই| কেননা প্রভু তোমার ঈশ্বর যখন তোমাদের সঠিক পথে নিয়ে যাচ্ছিলেন তখন তোমরা নিজেরাই তাঁকে ত্যাগ করে দূরে সরে গিয়েছ|
ইসাইয়া 9:13
ঈশ্বর ইস্রায়েলের লোকদের শাস্তি দিলেও তারা পাপ কাজ করা বন্ধ করবে না| তারা প্রভু সর্বশক্তিমানকে মেনে চলবে না|
যেরেমিয়া 3:10
যিহূদা, ইস্রায়েলের বিশ্বাসঘাতক বোন আমার কাছে কখনোই সর্বান্তঃকরণে ফিরে আসেনি| শুধু বারবার ফিরে আসার ছল করেছিল|” এই ছিল প্রভুর বার্তা|
এজেকিয়েল 3:20
“এক জন ভালো লোক যদি আর ভালো হতে না চায়, আর আমি যদি তার সামনে এমন একটি বিক্ রাখি যে সে মারা যাবে তাহলে সে মারা যাবে কারণ সে পাপ কাজ করেছিল এবং তুমি তার মৃত্যুর জন্য দায়ী হবে কারণ তুমি তাকে সাবধান করোনি এবং সে যে সকল ভাল কাজ করেছিল তা আর স্মরণ করা হবে না|
সামুয়েল ১ 15:11
প্রভু বললেন, “শৌল আমাকে মানছে না| ওকে রাজা করেছিলাম বলে আমার অনুশোচনা হচ্ছে| সে আমার কথামত কাজ করছে না|” শমূয়েল একথা শুনে ক্রুদ্ধ হল| সারারাত ধরে কেঁদে কেঁদে সে প্রভুর কাছে প্রার্থনা করল|
সামসঙ্গীত 10:4
মন্দ লোকরা ঈশ্বরকে অনুসরণ করার ক্ষেত্রে অতিরিক্ত দাম্ভিক| তারা রাশি রাশি মন্দ ফন্দি আঁটে| তারা এমনভাব করে য়েন ঈশ্বরের কোন অস্তিত্ব নেই|
সামসঙ্গীত 125:5
মন্দ লোকরা মন্দ কাজকর্ম করে| প্রভু ঐসব মন্দ লোককে শাস্তি দেবেন| ইস্রায়েলের শান্তি বজায় থাকুক!
হোসেয়া 4:15
“ইস্রায়েল তুমি একজন পতিতার মতো কাজ করছ; কিন্তু এই বলে যিহূদাকে দোষী হতে দিও না| গিল্গলে অথবা বৈত্-আবন য়েও না| প্রতিশ্রুতি দেওয়ার সময় প্রভুর নাম ব্যবহার কোরো না| কখনও বোলো না, ‘জীবন্ত প্রভুর দিব্য়়়!’
হোসেয়া 11:7
“আমার লোকেরা আশা করে য়ে আমি তাদের কাছে ফিরে যাব| তারা স্বর্গের ঈশ্বরকে ডাকবে, কিন্তু ঈশ্বর তাদের সাহায্য করবে না|”প্রভু ইস্রায়েলকে ধ্বংস করতে চাইছেন না
হিব্রুদের কাছে পত্র 2:3
তখন এমন মহত্ এই পরিত্রাণ যা আমাদেরই জন্য এসেছে তা অগ্রাহ্য় করলে আমরা কিভাবে রক্ষা পাব? এই পরিত্রাণের কথা প্রভু স্বয়ং ঘোষণা করেছিলেন; আর যাঁরা তাঁর কাছ থেকে এই বাণী শুনেছিল, তারাই আমাদের কাছে এই পরিত্রাণের সত্যতা প্রমাণ করল৷
হিব্রুদের কাছে পত্র 10:38
আমার দৃষ্টিতে যাদের ধার্মিক প্রতিপন্ন করেছি তারা বিশ্বাসের ফলেই বেঁচে থাকবে, কিন্তু সে যদি ভয়ে বিশ্বাস থেকে সরে যায় তবে আমি তার প্রতি সন্তুষ্ট হব না৷’হববকূক 2:3-4
পিতরের ২য় পত্র 2:18
এরা শূন্যগর্ভ বড় বড় কথা বলে নিজেদের নিয়ে গর্ব করে৷ যাঁরা সম্প্রতি ভুল পথে চলা লোকদের সংসর্গ থেকে বেরিয়ে এসেছে তাদের দৈহিক আকর্ষণ ও বাসনায় প্রলুদ্ধ করে৷ এইসব লোকদের তারা পাপের ফাঁদে ফেলে৷
সামসঙ্গীত 14:2
ওদের মধ্যে ঈশ্বরের সাহায্য কামনা করে এমন দেখবার জন্য প্রভু স্বর্গ থেকে লোকদের প্রতি লক্ষ্য রেখেছিলেন| (জ্ঞানী লোকরা সাহায্যের জন্য ঈশ্বরমুখী হয়|)
হোসেয়া 7:7
তারা সবাই গরম উনুনের মতন| তারা তাদের শাসকদের ধ্বংস করেছে| তাদের সব রাজারা ভূপতিত হয়েছে| তাদের মধ্যে কেউই সাহায্যের জন্য আমাকে ডাকেনি|”
ইসাইয়া 43:22
“যাকোব, তুমি আমার কাছে প্রার্থনা করনি| কেন? কারণ তোমরা ইস্রায়েলের লোকরা আমার বিষয়ে ক্লান্ত হয়ে পড়েছ|
সামসঙ্গীত 36:3
তার কথামাত্রই অকাজের মিথ্যা কথা| ঐ লোকের কোনদিন সত্য জ্ঞান হবে না এবং কোনদিন সে ভাল কাজ করতে শিখবে না|
রোমীয় 3:11
এমন কেউ নেই য়ে বোঝে৷ এমন কেউ নেই য়ে ঈশ্বরকে পাবার চেষ্টা করে৷