Daniel 9:5 “কিন্তু প্রভু, আমরা পাপ করেছি, অনেক খারাপ কাজ করেছি| আমরা তোমার বিরুদ্ধাচরণ করেছি| আমরা তোমার আজ্ঞা এবং সঠিক সিদ্ধান্তের বিরোধিতা করেছি|
Daniel 9:5 in Other Translations
King James Version (KJV) We have sinned, and have committed iniquity, and have done wickedly, and have rebelled, even by departing from thy precepts and from thy judgments:
American Standard Version (ASV) we have sinned, and have dealt perversely, and have done wickedly, and have rebelled, even turning aside from thy precepts and from thine ordinances;
Bible in Basic English (BBE) We are sinners, acting wrongly and doing evil; we have gone against you, turning away from your orders and from your laws:
Darby English Bible (DBY) we have sinned, and have committed iniquity, and have done wickedly, and have rebelled, even turning aside from thy commandments and from thine ordinances.
World English Bible (WEB) we have sinned, and have dealt perversely, and have done wickedly, and have rebelled, even turning aside from your precepts and from your ordinances;
Young's Literal Translation (YLT) we have sinned, and done perversely, and done wickedly, and rebelled, to turn aside from Thy commands, and from Thy judgments:
Read Full Chapter :
Daniel 9
Cross Reference
সামসঙ্গীত 106:6
য়েমন ভাবে আমাদের পূর্বপুরুষরা পাপ করেছে, আমরাও তেমন ভাবেই পাপ করেছি| আমরা ভুল করেছি| আমরা গর্হিত কাজ করেছি!
ইসাইয়া 64:5
যারা ভাল কাজ করে তাদের সঙ্গেই আপনি থাকেন| যে পথে আপনি চান সেই পথেই তাঁরা জীবনযাপন করেন| কিন্তু অতীতে আমরা পাপ করেছি এবং তাই আপনি রুদ্ধ ছিলেন| কিন্তু এখন আমরা কি ভাবে রক্ষা পাবো?
যেরেমিয়া 14:7
“আমরা আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি| আমরা আমাদের পাপের জন্য কষ্ট পাচ্ছি| হে প্রভু, আপনার নামের দোহাই, আমাদের সাহায্য করবার জন্য কিছু করুন| আমরা স্বীকার করছি আমরা পাপী, আমরা বার বার আপনার বিরুদ্ধে গিয়েছি|
দানিয়েল 9:15
“প্রভু, আমাদের ঈশ্বর তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করে আমাদের মিশর থেকে নিয়ে এসেছো| আমরা তোমার লোক| তুমি আজও সেই জন্য বিখ্যাত| প্রভু, আমরা পাপ করেছি এবং কুকর্ম করেছি|
নেহেমিয়া 9:33
কিন্তু হে আমাদের প্রভু, আমাদের প্রতি যা কিছু ঘটছে তাতে তুমি ছিলে ন্যায়সঙ্গত| হ্যাঁ, আমরাই ভুল করেছি!
সামসঙ্গীত 18:21
কেন? কারণ আমি প্রভুর নির্দেশ পালন করেছি! আমি ঈশ্বরের বিরুদ্ধে কোন পাপ করি নি|
সামসঙ্গীত 119:102
হে প্রভু, আপনি আমার শিক্ষক, তাই আমি আপনার বিধিসমূহ পালন করা থেকে বিরত হব না|
ইসাইয়া 53:6
আমরা সবাই হারিযে যাওয়া মেষের মত ঘুরে বেড়িযেছিলাম| আমরা সবাই আমাদের নিজেদের পথে গিয়েছিলাম যখন প্রভু আমাদের সব শাস্তি তাকে দিয়ে ভোগ করাচ্ছিলেন|
ইসাইয়া 59:13
আমরা পাপ করে প্রভুর কাছ থেকে সরে গিয়েছি| আমরা তাঁর থেকে দূরে চলে গিয়েছি, তাঁকে ত্যাগ করেছি| আমাদের পাপ প্রমাণ করে যে আমরা দোষী| আমরা জানি যে এই সব কাজ করে আমরা দোষ করেছি| আমরা পাপ করেছি এবং প্রভুর বিরুদ্ধাচরণ করেছি| আমরা তাঁর বিরুদ্ধাচরণ করে তাঁকে ত্যাগ করেছি| আমরা ঈশ্বরের বিরুদ্ধে খারাপ কাজের পরিকল্পনা করেছি| আমরা এই সব জিনিসগুলির কথা ভেবেছি এবং মনে মনে তার পরিকল্পনা করেছি|
যেরেমিয়া 3:25
লজ্জায আমাদের মরে য়েতে ইচ্ছে করছে| আমাদের লজ্জা আমাদের কম্বলের মত ঢেকে ফেলুক| আমাদের সর্বশক্তিমান প্রভুর বিরুদ্ধাচরণ করে| আমাদের পিতৃপুরুষদের মতো আমরাও পাপ করেছি| ছোটবেলা থেকেই আমরা আমাদের প্রভু ঈশ্বরকে অমান্য করে এসেছি|”
রাজাবলি ১ 8:47
সেই দূরের দেশে বসে আপনার লোকরা কি হয়েছে ভেবে তাদের পাপ কর্মের জন্য অনুতপ্ত হয়ে আবার আপনারই কাছে প্রার্থনা করে বলবে, ‘আমরা পাপ করেছি| আমরা ভুল করেছি|’
এজেকিয়েল 6:9
তারপর ঐ অবশিষ্টদের বন্দী করে নিয়ে যাওয়া হবে| তাদের অন্য দেশে বাস করতে বাধ্য করা হবে| কিন্তু ঐ অবশিষ্টরা আমায় স্মরণ করবে| আমি তাদের আত্মা ভগ্ন করব| তারা যে মন্দ কাজ করেছিল তার জন্য নিজেদেরই ঘৃণা করবে| অতীতে তারা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আমায় ত্যাগ করেছিল| তারা নোংরা মূর্ত্তির পেছনে দৌড়েছিল| তারা এমন স্ত্রীর মত ব্যবহার করেছিল যে নিজের স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষের পেছনে দৌড়ায| তারা বহু ভয়ঙ্কর কাজ করেছে|
দানিয়েল 9:11
ইস্রায়েলের এক জন মানুষও তোমার শিক্ষাকে মান্য করেনি| তারা প্রত্যেকে তোমাকে অমান্য করে তোমার বিরুদ্ধে চলে গিয়েছিল| প্রভুকে অমান্য করার শাস্তির বিধান সমস্ত লিখিত প্রতিশ্রুতি মোশির বিধিপুস্তকে (মোশি ঈশ্বরের দাস) লেখা ছিল| আইনকে অমান্য করার ফল আমরা ভুগছি| প্রভুর বিরুদ্ধে করা সমস্ত পাপাচারের শাস্তি অভিশাপ হিসেবে আমাদের জীবনে বর্ষিত হয়েছে|
হোসেয়া 1:2
হোশেয়র কাছে এটাই ছিল প্রভুর প্রথম বার্তা| প্রভু বলেছিলেন, “যাও, একজন পতিতাকে বিয়ে কর যার বেশ্যাবৃত্তির দরুন সন্তান হয়েছে| কেন? কারণ এদেশের লোকরা পতিতাদের মতোই ব্যবহার করেছে| তারা প্রভুর প্রতি অবিশ্বস্ত হয়েছে|”
মালাখি 3:7
তোমাদের পূর্বপুরুষদের সময় থেকেই তোমরা আমার বিধি ব্যবস্থা থেকে দূরে সরে পড়েছ|” সর্বশক্তিমান প্রভু বলেন, “তোমরা আমার কাছে ফিরে এস তাহলে আমিও তোমাদের কাছে ফিরে যাব|”কিন্তু তোমরা বলছ, “কিভাবে ফিরব?”
হিব্রুদের কাছে পত্র 3:12
আমার ভাই ও বোনেরা, দেখো, তোমরা সতর্ক থেকো, তোমাদের মধ্যে কারো য়েন দুষ্ট ও অবিশ্বাসী হৃদয় না থাকে যা জীবন্ত ঈশ্বর থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে যায়৷
বিলাপ-গাথা 1:20
“হে প্রভু, আমার দিকে তাকিযে দেখুন! আমি দুর্দশাগ্রস্ত! আমি অন্তর থেকে বিপর্য়স্ত| আমার মনে হচ্ছে যে আমার ভেতরে হৃদয়টা উল্টো হয়ে রয়েছে! আমার এমন খারাপ লাগছে! রাস্তায়, আমার ছেলেমেয়েদের তরবারি দিয়ে হত্যা করা হয়েছে| মৃত্যুর পচা গন্ধ সর্বত্র ছড়িয়ে আছে!
বংশাবলি ২ 6:37
কিন্তু তার পরে যখন তাদের মনোভাবের পরিবর্তন হবে আর সেই দূর দেশে বন্দীদশার মধ্যে তারা বলে উঠবে, ‘হে প্রভু, আমরা পাপ করেছি এবং দুষ্ট ও খুব নিষ্ঠুর আচরণ করেছি|’
এজরা 9:6
প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করে বললাম: হে আমার ঈশ্বর, তোমার দিকে ফিরে তাকাতেও আমি লজ্জা বোধ করছি| আমি লজ্জিত কারণ আমাদের পাপকর্ম আমাদের মাথা ছাড়িযে গেছে| আমাদের অপরাধ স্বর্গ পর্য়ন্ত পৌঁছেছে|
নেহেমিয়া 1:6
আমি আপনার সামনে আপনার দাস, ইস্রায়েলের লোকদের জন্য প্রার্থনা করছি| আমরা, ইস্রায়েলের লোকরা, আপনার বিরুদ্ধে য়ে পাপসমূহ করেছি আমি তা স্বীকার করছি| আমি ও আমার পিতৃপুরুষরা য়ে পাপ করেছি তাও স্বীকার করছি|