Ecclesiastes 12:9-14 in Bengali
Ecclesiastes 12:9
উপদেশক তাঁর প্রজ্ঞা অন্য লোকদের শিক্ষার কাজে লাগাতেন| উপদেশক অত্যন্ত যত্নসহকারে অনেক জ্ঞানের বাণী অধ্যযণ করেছিলেন ও সেগুলিকে একত্র করে সংগ্রহ করেছিলেন|
Ecclesiastes 12:10
উপদেশক সঠিক শব্দ খুঁজে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এবং তিনিসত্য ও নির্ভরযোগ্য নীতিকথা লিখে গিয়েছিলেন|
Ecclesiastes 12:11
জ্ঞানী ব্যক্তির কথা হল সেই তীক্ষ্ণ লাঠির মত যা মানুষ পশুদের সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করে| সেই উপদেশ হল শক্ত পেয়ালার মতো যা ভাঙে না| সেই শিক্ষামালা তোমাকে সঠিক রাস্তা দেখাবে| ঐসব নীতির বাণীই এসেছিল একই মেষপালকের (ঈশ্বরের) কাছ থেকে|
Ecclesiastes 12:12
তাই ঐ বাণীগুলি পড় কিন্তু পুত্র ও অন্য বই সম্বন্ধে সাবধান থেকো| মানুষ সর্বদাই বই লিখছে এবং অতিরিক্ত অধ্যযন তোমাকে ক্লান্ত করে দেবে|
Ecclesiastes 12:13
এই বইতে যা লেখা তার থেকে কি শিক্ষা আমরা নেবো? মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ঈশ্বরকে শ্রদ্ধা করা ও তার আদেশ মান্য করা| কেন? কারণ মানুষ যা কিছু করে ঈশ্বর তা জানেন, সেটা গুপ্ত কিছু হলেও ঈশ্বর তা জানেন|
Ecclesiastes 12:14
তিনি ভাল ও মন্দ সব বিষয়ই জানেন| মানুষ যা কিছু করবে ঈশ্বর তার বিচার করবেন|
Bengali Bible