Leviticus 27:1-8 in Bengali

Leviticus 27:1
প্রভু মোশিকে বললেন,

Leviticus 27:2
“ইস্রায়েলের লোকদের বলো: এক ব্যক্তি প্রভুর কাছে বিশেষ মানত হিসাবে কোন ব্যক্তিকে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে| ঐ লোকটি তখন বিশেষ পদ্ধতিতে প্রভুর সেবা করবে| ঐ লোকটির জন্য যাজক অবশ্যই মূল্য ঠিক করবে| ঐ লোককিে ফেরত পেতে হলে এই দাম দিতে হবে|

Leviticus 27:3
কুড়ি থেকে ষাট বছর বযসের মধ্যেকার একজন পুরুষের দাম রূপোর 50 শেকেল| (তোমরা অবশ্যই পবিত্র স্থানের মাপ অনুসারে রূপোর মাপ ব্যবহার করবে|)

Leviticus 27:4
একজন স্ত্রীলোকের মূল্য অর্থাত্‌ 20 থেকে 60 বছর বযসীর দাম 30 শেকেল|

Leviticus 27:5
পাঁচ থেকে কুড়ি বছর বযসী একজন স্ত্রীলোকের দাম 10 শেকেল|

Leviticus 27:6
একমাস থেকে পাঁচ বছর বযসী এক ছোট ছেলের দাম 5 শেকেল| একটি ছোট মেয়ের দাম হল 3 শেকেল|

Leviticus 27:7
ষাট বছরের বৃদ্ধ বা তার থেকে বেশী বযসের মানুষের দাম হল 15 শেকেল| একজন স্ত্রীলোকের মূল্য 10 শেকেল|

Leviticus 27:8
“যদি কোন মানুষ এত গরীব হয় যে দান দিতে অক্ষম, তাহলে সেই লোকটিকে ইস্রায়েলেজকের কাছে নিয়ে এসো| কত অর্থ লোকটিকে দিতে হবে, তা যাজক ঠিক করবে|

Bengali Bible