Genesis 47:13-26 in Bengali
Genesis 47:13
দুর্ভিক্ষ আরও ভযাবহ হয়ে উঠল| ফলে দেশে কোথাও কোন খাদ্য রইল না| এই দরুণ দুর্ভিক্ষের জন্যে মিশর এবং কনান দেশ দরিদ্র হয়ে পড়ল|
Genesis 47:14
দেশের লোকরা আরও শস্য কিনতে থাকল আর য়োষেফ সেই অর্থ জমিযে ফরৌণের কাছে নিয়ে আসতেন|
Genesis 47:15
কিছু পরে মিশরীয এবং কনানীযদের সব অর্থ শেষ হয়ে গেল| কারণ তারা সমস্ত অর্থই শস্য কিনতে ব্যয করেছিল| তাই মিশরীযরা য়োষেফের কাছে গিয়ে বলল, “আমাদের খাদ্য দিন| আমাদের অর্থ শেষ হয়ে গেছে| আমরা খেতে না পেলে আপনার চোখের সামনে মারা যাব|”
Genesis 47:16
কিন্তু য়োষেফ উত্তর দিলেন, “তোমাদের গো-পাল দাও, আমি তোমাদের খাবার দেব|”
Genesis 47:17
এইভাবে খাদ্য কেনার জন্য লোকরা তাদের গো-পাল, ঘোড়া এবং অন্যান্য পশুর ব্যবহার করলেন| সেই বছরে য়োষেফ পশুর বদলে তাদের খাদ্য দিলেন|
Genesis 47:18
কিন্তু পরের বছরে লোকদের খাবার কেনার জন্য পশু এবং অন্য কিছু ছিল না| তাই লোকরা য়োষেফের কাছে গিয়ে বলল, “আপনি জানেন আমাদের কাছে আর কোন অর্থ নেই| আর আমাদের সব পশুও এখন আপনারই| সুতরাং আপনি যা দেখছেন আমাদের সেই দেহ ও আমাদের জমি ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই|
Genesis 47:19
সত্যিই আমরা আপনার চোখের সামনে মারা যাব| কিন্তু আপনি আমাদের খাদ্য দিলে আমরা ফরৌণকে আমাদের জমি দেব এবং আমরা তার দাস হব| আমাদের বপন করার বীজ দিন| তাহলে আমরা মরব না| আর জমিতে আবার আমাদের জন্য শস্য হবে|”
Genesis 47:20
তাই য়োষেফ মিশরের সমস্ত জমি ফরৌণের জন্য কিনে নিলেন| লোকরা ক্ষুধার জন্য মিশরের সমস্ত জমি ফরৌণের কাছে বিক্রি করে দিল|
Genesis 47:21
আর মিশরের সর্বত্র লোকরা ফরৌণের দাস হল|
Genesis 47:22
য়োষেফ কেবল যাজকদের জমি কিনলেন না| যাজকদের জমি বিক্রি করারও প্রয়োজন ছিল না| কারণ ফরৌণ তাদের কাজের জন্য পারিশ্রমিক দিতেন আর তারা সেই অর্থ দিয়ে খাদ্য কিনত|
Genesis 47:23
য়োষেফ লোকদের বললেন, “এখন আমি তোমাদের এবং তোমাদের জমি ফরৌণের জন্য কিনে নিয়েছি| তাই আমি এরপর তোমাদের জমিতে বপন করার বীজ দেব| আর তোমরা তা বপন করতে পার|
Genesis 47:24
শস্য ছেদনের সময় তোমরা অবশ্যই উত্পন্ন শস্যের পাঁচ ভাগের এক ভাগ ফরৌণকে দেবে| বাকী পাঁচ ভাগের চার ভাগ শস্য তোমাদের হবে| তোমরা তোমাদের খাদ্যের জন্য সেই রাখা শস্যের বীজ পরের বছর বপন করার জন্য ব্যবহার করতে পারবে| আর তাতে তোমাদের পরিবার ও সন্তানদের জন্যও খাদ্য থাকবে|”
Genesis 47:25
লোকরা বলল, “আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন| আমরা ফরৌণের দাস হয়ে খুশী|”
Genesis 47:26
তাই য়োষেফ সেই সময় জমির ব্যাপারে আইন তৈরী করলেন| আর সেই আইন আজও বলবত্ রয়েছে| সেই আইন অনুযায়ীজমিতে উত্পন্ন সবকিছুর পাঁচ ভাগের এক ভাগ ফরৌণের| যাজকদের জমি ছাড়া সমস্ত জমি ফরৌণের|”
Bengali Bible